বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/নগর/আদা-রসুনের ডাবল সেঞ্চুরি, অস্বস্তি সবজির বাজারে
নগর

আদা-রসুনের ডাবল সেঞ্চুরি, অস্বস্তি সবজির বাজারে

রাজধানীর বাজারে আপাতত স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্য আদা ও রসুনের বাজার চড়া। রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ এই দুই পণ্যের দাম প্রতি কেজি ২০০ টাকায় পৌঁছেছে। অন্যদিকে শীতকালীন আগাম সবজি শিম, ফুলকপি ও টম্যাটোর দাম কিছুটা নাগালে এসেছে।

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৭ AM50 বার পঠিত
আদা-রসুনের ডাবল সেঞ্চুরি, অস্বস্তি সবজির বাজারে
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

রাজধানীর বাজারে আপাতত স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্য আদা ও রসুনের বাজার চড়া। রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ এই দুই পণ্যের দাম প্রতি কেজি ২০০ টাকায় পৌঁছেছে। অন্যদিকে শীতকালীন আগাম সবজি শিম, ফুলকপি ও টম্যাটোর দাম কিছুটা নাগালে এসেছে। গতকাল রাজধানীর মিরপুরের মুসলিম ও কালশী কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আদা ও রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সবজির মধ্যে ঢ্যাঁড়শ ৬০-৭০ টাকা, কচুমুখি ৬০-৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা এবং পেঁপে ২০-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি পিস লাউয়ের দাম ৪০-৬০ টাকা। অন্যদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি দরে।

তবে শীতকালীন কিছু সবজির দাম বেশ চড়া। রাজধানীর আরও কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে- প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা দরে। ফুলকপি প্রতি পিস ৬০-৭০ টাকা এবং মুলা প্রতি কেজি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে বেগুনের দাম ৮০-১০০ টাকা কেজি। টম্যাটো কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে ১৪০-১৫০ টাকা। এ ছাড়া বরবটি, ঝিঙে, করলা ও কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে। বাজারে আসা ক্রেতাদের বেশির ভাগের অভিযোগ, সবজি ও মসলার দাম বেশি হওয়ায় প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে আদা-রসুনের মতো রান্নার অপরিহার্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ আরও বাড়ছে।

মুসলিম কাঁচাবাজারে আসহাব উদ্দিন নামে এক ক্রেতা বলেন, বাজারে এসে কোনো পণ্যই স্বস্তিতে কেনা যাচ্ছে না। আদা-রসুন প্রতিদিনের রান্নায় লাগে। অথচ এগুলো কিনতেই এখন কেজিতে ২০০ টাকা দিতে হচ্ছে। সবজির দামও বেশি। এদিকে মুরগির বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালি মুরগির দাম ৩২০-৩৫০ টাকা কেজি। ফার্মের লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকা এবং সাদা ডিমের ডজন ১৪০ টাকায়। চালের বাজার স্থিতিশীল রয়েছে। গতকাল আটাশ চাল বিক্রি হয়েছে ৬২-৬৫ টাকা কেজি দরে। মানভেদে মিনিকেট চালের দাম প্রতি কেজি ৭৫-৮৫ টাকা। পাইজামের দাম কেজি দাঁড়িয়েছে ৬০ টাকায়। তবে গুটি স্বর্ণাসহ অন্যান্য মোটা চাল বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি দরে। মাছের বাজারেও বিভিন্ন প্রজাতির মাছের দাম রয়েছে ক্রেতাদের নাগালের বাইরে। আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১১০০-২৪০০ টাকা দরে।

রুই ও কাতলা মাছের দাম ৩০০-৩৫০ টাকা কেজি। পাঙাশ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা এবং চাষের কই ২০০-২৪০ টাকা কেজি দরে। তেলাপিয়ার দাম প্রতি কেজি ২২০ টাকা। এ ছাড়া পাবদা মাছ ৩৫০-৪০০ টাকা, টেংরা ৫৫০-৬০০ টাকা, শিং ও মাগুর ৬০০-৭০০ টাকা এবং শোল মাছ ৭০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন জাতের চিংড়ির দাম প্রতি কেজি ৬৫০-৮৫০ টাকা।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।



আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথাও জানায় সংস্থাটি।

বিস্তারিত......
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মানুষ নানা প্রয়োজনে বিভিন্ন সময়ে দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় দোকানপাট বন্ধ, তাহলে সময় ও পরিশ্রম সব বিফলে যাবে।

বিস্তারিত......


মিরপুরে উচ্ছেদের পরই দখল, সন্ধ্যায় ফের অভিযান

মিরপুরে উচ্ছেদের পরই দখল, সন্ধ্যায় ফের অভিযান

রাজধানীর মিরপুর-১ নম্বরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে কঠোর উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বিস্তারিত......