ইয়েমেনে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। হুতিদের দাবি, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি আরব ২৬টি বিমান হামলা চালিয়েছে।