রংপুরের কৃষকরা ক্ষতিকর পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহার করে ফসল উৎপাদনে আশাতীত সাফল্য পেতে শুরু করেছেন। তারা মনে করছেন, এর মধ্য দিয়ে ‘ফসল উৎপাদনে বিপ্লব ঘটানো’র পথ তৈরি হয়েছে। এ পদ্ধতি প্রয়োগ করায় একদিকে কৃষকের আর্থিক ক্ষতি কমছে, উৎপাদন ব্যয়ও কমে আসছে, পাশাপাশি পরিবেশ থাকছে দূষণমুক্ত।