বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/কৃষি ও প্রকৃতি/ভেড়ামারায় পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে ৫০০ বিঘা কৃষি জমি বিলীন
কৃষি ও প্রকৃতি

ভেড়ামারায় পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে ৫০০ বিঘা কৃষি জমি বিলীন

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দ্বিতীয় দফায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি কমে যাওয়ার পর গত দুই মাস আগে শুরু হওয়া ভাঙন নতুন করে ভয়াবহ আকার ধারণ করেছে।

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৩ AM26 বার পঠিত
ভেড়ামারায় পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে ৫০০ বিঘা কৃষি জমি বিলীন
সংবাদটি শেয়ার করুন:

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দ্বিতীয় দফায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি কমে যাওয়ার পর গত দুই মাস আগে শুরু হওয়া ভাঙন নতুন করে ভয়াবহ আকার ধারণ করেছে। এতে গত দুই মাসে প্রায় ৫০০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয় কৃষকদের দাবি, প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে এ ভাঙন চলছে। পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বারবার তাগিদ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত বাড়ছে ক্ষয়ক্ষতি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর, লিসেনদিয়া, রায়টা ও আরকান্দি এলাকায় পদ্মার তীরে তীব্র ভাঙন চলছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়নের আরকান্দি, মাধবপুর, রায়টা, লিসেনদিয়া ও জুনিয়াদহ এলাকায় প্রায় দুই হাজার বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এসব জমির অধিকাংশে পান চাষ হতো, যা এলাকার প্রধান অর্থকরী ফসল। পান চাষের ওপর নির্ভর করেই গড়ে উঠেছে দেশের পুরোনো ও ঐতিহ্যবাহী কুচিয়ামোড়া পানবাজার। কুচিয়ামোড়া এলাকার পানচাষি ও ব্যবসায়ী নেতা আসলাম হোসেন বলেন, প্রতিদিন ৯ থেকে ১০ বিঘা করে জমি নদীতে চলে যাচ্ছে। পাউবো একেবারেই নির্বিকার। আমরা গণহারে আবেদন জানিয়েছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন কয়েক দিন আগে ক্ষতিগ্রস্ত ৩২০ জন পানচাষির তালিকা নিয়ে গেছে। গত এক বছরে তাঁরা প্রায় ৩০ হাজার পিলি পানবরজ হারিয়েছেন। এই ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। রায়টা এলাকার পানচাষি নাসিম হোসেন বলেন, কয়েক দিন আগে আমাদের চার বিঘা জমি ও ২২০ পিলি পানবরজ নদীতে বিলীন হয়ে গেছে। আমরা এখন পথের ফকির। ছোট ভাই দুঃখে কর্মসংস্থানের জন্য বিদেশে চলে গেছে। মাধবপুরের পানচাষি আব্দুল জলিল বলেন, পদ্মার পাড়ে আমাদের সাত বিঘা জমি ছিল। এখন মাত্র চার কাঠা আছে। এই দুঃখ কাকে বলব?

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই ইউনিয়নের প্রায় ৩২০ জন কৃষকের তালিকা তৈরি করে জেলায় পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ভেড়ামারার ওই অঞ্চলে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে ভাঙন হচ্ছে। এর মধ্যে তিন কিলোমিটার এলাকায় ভাঙন অত্যন্ত গুরুতর। জরুরি সহায়তার মাধ্যমে এই ভাঙন রোধ করা সম্ভব নয়। আমরা প্রকল্পের প্রস্তাবনা পাঠিয়েছি। প্রকল্পটি অনুমোদন হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, ইতোমধ্যে কয়েকবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে জোর তাগিদ দেওয়া হয়েছে। কৃষি অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পানচাষি ও কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

শিয়ালের মাংস, তক্ষক কিংবা জোঁকের তেলে সত্যিই কী রোগ সারে?

শিয়ালের মাংস, তক্ষক কিংবা জোঁকের তেলে সত্যিই কী রোগ সারে?

শিয়ালের মাংস খেলে বাতের ব্যথা সারে, তক্ষক খেলে নাকি যৌনক্ষমতা বাড়ে, এমনকি ক্যানসারের মতো দুরারোগ্য রোগও ভালো হয়! আবার জোঁকের তেল দিয়ে বাত, কোমর ও জয়েন্টের ব্যথা নিরাময়ের দাবি করেন অনেকে।



ভেষজ উৎপাদনে ১৬ গ্রামের মানুষের ভাগ্যবদল

ভেষজ উৎপাদনে ১৬ গ্রামের মানুষের ভাগ্যবদল

দেশের একমাত্র ঔষধি পল্লী হিসেবে পরিচিত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া জেলার এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দর্শনার্থীরা এই পল্লীতে আসছেন এবং মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছেন। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ১৫টি গ্রামজুড়ে এই ভেষজ পল্লীর অবস্থান।

বিস্তারিত......
গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষের সম্ভাবনা, বীজ পেলেন ৫০ কৃষক

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষের সম্ভাবনা, বীজ পেলেন ৫০ কৃষক

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষ সম্প্রসারণের লক্ষ্যে বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত......

একটি ছবিই দিল বিপন্ন শাপলার খোঁজ

একটি ছবিই দিল বিপন্ন শাপলার খোঁজ

কলম্বিয়ার আমাজন জঙ্গল থেকে তোলার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সাধারণ একটি উদ্ভিদের ছবির সূত্র ধরে আবিষ্কৃত হলো বিশাল আকৃতির এক বিরল প্রজাতির শাপলা।

বিস্তারিত......


যে প্রাণীরা নিজেরাই তাদের চিকিৎসক

যে প্রাণীরা নিজেরাই তাদের চিকিৎসক

অসুস্থ হলে মানুষ চিকিৎসকের কাছে যায়, ওষুধ খায় কিংবা হাসপাতালে ভর্তি হয়। কিন্তু প্রাণীরা অসুস্থ হলে কী করে? তাদের তো হাসপাতাল নেই, চিকিৎসক নেই, ফার্মেসিও নেই।

বিস্তারিত......