বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/কৃষি ও প্রকৃতি/গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষের সম্ভাবনা, বীজ পেলেন ৫০ কৃষক
কৃষি ও প্রকৃতি

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষের সম্ভাবনা, বীজ পেলেন ৫০ কৃষক

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষ সম্প্রসারণের লক্ষ্যে বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৮ AM37 বার পঠিত
গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষের সম্ভাবনা, বীজ পেলেন ৫০ কৃষক
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক (গাইবান্ধা)

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষ সম্প্রসারণের লক্ষ্যে বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে চরাঞ্চলের মাটি ও আবহাওয়ার উপযোগী উন্নত জাতের গাজর চাষের সম্ভাবনা যাচাইয়ের পাশাপাশি কৃষকদের মধ্যে আধুনিক চাষাবাদ পদ্ধতি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ফেলো শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম। এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সচেতন ব্যক্তি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ও গবেষক ড. হারুন অর-রশিদের নেতৃত্বে পরিচালিত এ গবেষণার মূল লক্ষ্য দেশি-বিদেশি উন্নত জাতের গাজর নির্বাচন, উৎপাদন বৃদ্ধি এবং মাঠপর্যায়ে এসব জাতের চাষ সম্প্রসারণ করা। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের (বিএএস) আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ব্যবস্থাপনার তত্ত্বাবধানে গাজরের বিভিন্ন জাত ও জার্মপ্লাজম নিয়ে গবেষণা চলছে। এতে ৪০টি দেশি-বিদেশি জাত ও জার্মপ্লাজম নিয়ে কাজ করা হচ্ছে। চরাঞ্চলের মাটি ও আবহাওয়ার উপযোগী জাত নির্বাচন এবং অধিক ফলনের সম্ভাবনা যাচাই করছেন গবেষকেরা।

গবেষক ড. হারুন অর-রশিদ বলেন, উপযুক্ত জাত নির্বাচন, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে গাইবান্ধার চরাঞ্চলে গাজর চাষ লাভজনক উদ্যোগ হিসেবে গড়ে উঠতে পারে। এতে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

তিনি জানান, গত বছর কামারজানি ব্রহ্মপুত্র চরের আমিন মিয়া (৬০) ও তোলাপী বেগমের ছেলে তছলিম মিয়া (২৮) তাঁদের পতিত ৩০ শতাংশ জমিতে উন্নত জাতের গাজর চাষ ও বীজ উৎপাদন করেন। তাঁদের সফলতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর ৫০ জন কৃষকের কাছে গাজর চাষের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, গবেষণার ফল মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগ করা গেলে কামারজানি চরসহ গাইবান্ধার অন্যান্য চরাঞ্চলেও গাজর চাষ সম্প্রসারিত হবে। এতে কৃষকদের নতুন আয়ের সুযোগ সৃষ্টির পাশাপাশি কৃষিতে বৈচিত্র্য আসবে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

শিয়ালের মাংস, তক্ষক কিংবা জোঁকের তেলে সত্যিই কী রোগ সারে?

শিয়ালের মাংস, তক্ষক কিংবা জোঁকের তেলে সত্যিই কী রোগ সারে?

শিয়ালের মাংস খেলে বাতের ব্যথা সারে, তক্ষক খেলে নাকি যৌনক্ষমতা বাড়ে, এমনকি ক্যানসারের মতো দুরারোগ্য রোগও ভালো হয়! আবার জোঁকের তেল দিয়ে বাত, কোমর ও জয়েন্টের ব্যথা নিরাময়ের দাবি করেন অনেকে।



ভেষজ উৎপাদনে ১৬ গ্রামের মানুষের ভাগ্যবদল

ভেষজ উৎপাদনে ১৬ গ্রামের মানুষের ভাগ্যবদল

দেশের একমাত্র ঔষধি পল্লী হিসেবে পরিচিত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া জেলার এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দর্শনার্থীরা এই পল্লীতে আসছেন এবং মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছেন। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ১৫টি গ্রামজুড়ে এই ভেষজ পল্লীর অবস্থান।

বিস্তারিত......
ভেড়ামারায় পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে ৫০০ বিঘা কৃষি জমি বিলীন

ভেড়ামারায় পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে ৫০০ বিঘা কৃষি জমি বিলীন

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দ্বিতীয় দফায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি কমে যাওয়ার পর গত দুই মাস আগে শুরু হওয়া ভাঙন নতুন করে ভয়াবহ আকার ধারণ করেছে।

বিস্তারিত......

একটি ছবিই দিল বিপন্ন শাপলার খোঁজ

একটি ছবিই দিল বিপন্ন শাপলার খোঁজ

কলম্বিয়ার আমাজন জঙ্গল থেকে তোলার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সাধারণ একটি উদ্ভিদের ছবির সূত্র ধরে আবিষ্কৃত হলো বিশাল আকৃতির এক বিরল প্রজাতির শাপলা।

বিস্তারিত......


যে প্রাণীরা নিজেরাই তাদের চিকিৎসক

যে প্রাণীরা নিজেরাই তাদের চিকিৎসক

অসুস্থ হলে মানুষ চিকিৎসকের কাছে যায়, ওষুধ খায় কিংবা হাসপাতালে ভর্তি হয়। কিন্তু প্রাণীরা অসুস্থ হলে কী করে? তাদের তো হাসপাতাল নেই, চিকিৎসক নেই, ফার্মেসিও নেই।

বিস্তারিত......