বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/কৃষি ও প্রকৃতি/চাঁপাইনবাবগঞ্জে দেখা মিলল বিরল হীরামন পাখির
কৃষি ও প্রকৃতি

চাঁপাইনবাবগঞ্জে দেখা মিলল বিরল হীরামন পাখির

একসময় দেশের গ্রাম-গঞ্জে প্রচুর দেখা মিলত হীরামন বা ফুলমাথা টিয়া পাখির। খাদ্য ও আবাসস্থলের সংকটে এখন আগের মতো দেখা যায় না সুন্দর এই পাখি।

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪১ AM15 বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে দেখা মিলল বিরল হীরামন পাখির
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক (রংপুর)

একসময় দেশের গ্রাম-গঞ্জে প্রচুর দেখা মিলত হীরামন বা ফুলমাথা টিয়া পাখির। খাদ্য ও আবাসস্থলের সংকটে এখন আগের মতো দেখা যায় না সুন্দর এই পাখি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে দেখা মিলেছে একটি হীরামনের। পাখিটির ছবি তুলেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও প্রকৃতিবিষয়ক লেখক ড. তুহিন ওয়াদুদ। হীরামন পাখি দেশীয় ফল কামরাঙা খেতে পছন্দ করে। একসময় গ্রাম-গঞ্জের পাশাপাশি শহরের বাড়ির কামরাঙাগাছেও এই পাখির বিচরণ দেখা যেত। কামরাঙাগাছের রং ও পাখিটির শরীরের রঙে কিছুটা মিল থাকায় গাছের পাতার আড়ালে থাকা হীরামন সহজে চোখে পড়ত না। তবে এখন ফলের গাছ কমে যাওয়ায় পাখিটির বিচরণও কমে গেছে।

হীরামন পাখির পুরুষ ও স্ত্রী পাখির মধ্যে রঙের পার্থক্য রয়েছে। পুরুষ পাখির মাথার পেছনে মুকুটের মতো অংশ থাকে। নাক ও গালের রং গোলাপি থেকে ফ্যাকাশে নীল। গলায় সরু কালো কলার এবং চিবুকে কালো ডোরা থাকে। স্ত্রী পাখির মাথা ফ্যাকাশে ধূসর। তার গলায় কালো কলার ও চিবুকে ডোরাকাটা দাগ থাকে না। অপরিণত পাখির মাথা সবুজ ও চিবুক ধূসর রঙের। তাদের লাল কাঁধের প্যাচও থাকে না। হীরামন পাখি সাধারণত ১৮ সেন্টিমিটার লম্বা হয়। লেজসহ দৈর্ঘ্য প্রায় ৩০ সেন্টিমিটার। গাছের গর্তে বাসা বাঁধে এবং একবারে চার থেকে পাঁচটি সাদা ডিম দেয়।

হীরামন পাখি নিয়ে জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু ‘হীরামন পাখি’ নামে একটি গান গেয়েছেন। গানটি শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। পাখিটির আলোকচিত্রী ড. তুহিন ওয়াদুদ বলেন, একসময় উত্তরাঞ্চলের প্রায় সব জায়গাতেই হীরামন পাখির দেখা মিলত। এখন আর আগের মতো দেখা যায় না। এই পাখি গাছের ফল খেতে পছন্দ করে। ফলের গাছ কমে যাওয়া এবং আবাসস্থলের সংকটে ধীরে ধীরে পাখিটির সংখ্যা কমে যাচ্ছে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

শিয়ালের মাংস, তক্ষক কিংবা জোঁকের তেলে সত্যিই কী রোগ সারে?

শিয়ালের মাংস, তক্ষক কিংবা জোঁকের তেলে সত্যিই কী রোগ সারে?

শিয়ালের মাংস খেলে বাতের ব্যথা সারে, তক্ষক খেলে নাকি যৌনক্ষমতা বাড়ে, এমনকি ক্যানসারের মতো দুরারোগ্য রোগও ভালো হয়! আবার জোঁকের তেল দিয়ে বাত, কোমর ও জয়েন্টের ব্যথা নিরাময়ের দাবি করেন অনেকে।



ভেষজ উৎপাদনে ১৬ গ্রামের মানুষের ভাগ্যবদল

ভেষজ উৎপাদনে ১৬ গ্রামের মানুষের ভাগ্যবদল

দেশের একমাত্র ঔষধি পল্লী হিসেবে পরিচিত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া জেলার এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দর্শনার্থীরা এই পল্লীতে আসছেন এবং মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছেন। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ১৫টি গ্রামজুড়ে এই ভেষজ পল্লীর অবস্থান।

বিস্তারিত......
ভেড়ামারায় পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে ৫০০ বিঘা কৃষি জমি বিলীন

ভেড়ামারায় পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে ৫০০ বিঘা কৃষি জমি বিলীন

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দ্বিতীয় দফায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি কমে যাওয়ার পর গত দুই মাস আগে শুরু হওয়া ভাঙন নতুন করে ভয়াবহ আকার ধারণ করেছে।

বিস্তারিত......

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষের সম্ভাবনা, বীজ পেলেন ৫০ কৃষক

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষের সম্ভাবনা, বীজ পেলেন ৫০ কৃষক

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষ সম্প্রসারণের লক্ষ্যে বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত......


বিলুপ্তির কিনার থেকে ফিরল বিশ্বের সবচেয়ে ভারী পতঙ্গ

বিলুপ্তির কিনার থেকে ফিরল বিশ্বের সবচেয়ে ভারী পতঙ্গ

একসময় নিউজিল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় দেখা মিলত ওয়েটাপুঙ্গার। হারাতে হারাতে বিশ্বের সবচেয়ে ভারী এই পতঙ্গের শেষ আশ্রয় হয়ে উঠেছিল একটি দ্বীপ।

বিস্তারিত......