বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/অর্থনীতি/চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ
অর্থনীতি

চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার।

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ এ ০৫:০৬ AM31 বার পঠিত
চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার। সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১ নভেম্বর পর্যন্ত চার মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১ দশমিক ৬৯ বিলিয়ন বা ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে আসা ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলারের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ বেশি।

২০২৬ সালের ১ নভেম্বর দেশে ২২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা ২০২৫ সালের একই দিনে আসা ৪৩ মিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এদিকে চলতি বছরের ১ নভেম্বর দেশে ২২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই দিনে রেমিট্যান্স এসেছিল ৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক দিনে রেমিট্যান্সপ্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন। পাশাপাশি রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

ব্যাংকের জন্য হচ্ছে এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা

ব্যাংকের জন্য হচ্ছে এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য এআইভিত্তিক (কৃত্রিম বুদ্ধিমত্তা) সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এআই ও নতুন প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সৃষ্ট সাইবার ঝুঁকি মোকাবিলায় এ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।



ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক

দেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার লেনদেন, কেনাবেচা, বিনিময় ও স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কার্যক্রমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার সুযোগও নেই।

বিস্তারিত......
নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায় : ওয়াহিদউদ্দিন মাহমুদ

নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায় : ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রকৃত ব্যবসায়ীদের কাছে ব্যাংক থেকে নতুন করে দেওয়া ঋণের অর্থ পৌঁছাচ্ছে কি না সে নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিস্তারিত......

‘অর্থনীতি এবার নদীতে পড়তে পারে’

‘অর্থনীতি এবার নদীতে পড়তে পারে’

দেশের অর্থনীতি আরও বড় ধরনের সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। তিনি বলেছেন, দেশের ব্যাংক খাত অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এ খাতের অস্তিত্বই হুমকির মুখে।

বিস্তারিত......


ইরান যুদ্ধ, এল নিনোর প্রভাবে বিশ্বে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি

ইরান যুদ্ধ, এল নিনোর প্রভাবে বিশ্বে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি

ইরান যুদ্ধ, বৈশ্বিক সংঘাত ও এল নিনোর প্রভাবে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় বিশ্বে খাদ্যনিরাপত্তাহীনতা আরও তীব্র হওয়ার আশঙ্কা জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ বিশ্ববাজারে সামগ্রিক পণ্যদাম ২৩ শতাংশ বাড়তে পারে। এ সময়ে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

বিস্তারিত......