বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/অর্থনীতি/নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায় : ওয়াহিদউদ্দিন মাহমুদ
অর্থনীতি

নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায় : ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রকৃত ব্যবসায়ীদের কাছে ব্যাংক থেকে নতুন করে দেওয়া ঋণের অর্থ পৌঁছাচ্ছে কি না সে নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৫ AM49 বার পঠিত
নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায় : ওয়াহিদউদ্দিন মাহমুদ
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

প্রকৃত ব্যবসায়ীদের কাছে ব্যাংক থেকে নতুন করে দেওয়া ঋণের অর্থ পৌঁছাচ্ছে কি না সে নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন ২০২৬-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন তোলেন। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নতুন ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায়? আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে যেভাবে অর্থ তছরুপ করা হয়েছিল, এখন যে তা হচ্ছে না, সেই নিশ্চয়তা কে দেবে?

তিনি বলেন, একসময় দেশের বেসরকারি ব্যাংকগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছিল। কিন্তু খেলাপি ঋণের কারণে ব্যাংক খাতে সংকটের শুরু হয়। বর্তমানে ব্যাংক খাতে বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঋণ যদি প্রকৃত ব্যবসায়ীদের না দিয়ে আবারও লুটপাটের সুযোগ তৈরি করা হয়, তাহলে অতীতের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিস্থিতি তুলে ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বেসরকারি ব্যাংকগুলো খারাপ অবস্থা থেকে ধীরে ধীরে ভালো হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো পুরোপুরি রাজনৈতিক প্রভাবের মধ্যে রয়েছে। প্রত্যেক সরকারই বিভিন্ন সুযোগ দেওয়ার নামে এসব ব্যাংকের অপব্যবহারের সুযোগ তৈরি করেছে। তিনি আরও বলেন, ‘এ সমস্যা বাংলাদেশ ব্যাংক একা সমাধান করতে পারবে না।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না অনুমতি

বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না অনুমতি

বিদেশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অগ্রাধিকার শেয়ারের বিপরীতে ৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না।



ব্যাংকের জন্য হচ্ছে এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা

ব্যাংকের জন্য হচ্ছে এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য এআইভিত্তিক (কৃত্রিম বুদ্ধিমত্তা) সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এআই ও নতুন প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সৃষ্ট সাইবার ঝুঁকি মোকাবিলায় এ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

বিস্তারিত......
রপ্তানি আয় বাড়ল ৫.৮৮ শতাংশ

রপ্তানি আয় বাড়ল ৫.৮৮ শতাংশ

এ সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে এক হাজার ৭০৯ কোটি ডলারে। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল এক হাজার ৬১৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৯৫ কোটি ডলার।

বিস্তারিত......

কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ প্রস্তুতি নিচ্ছে সিএসই

কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ প্রস্তুতি নিচ্ছে সিএসই

পুঁজিবাজারে বিনিয়োগের নতুন মাধ্যম হিসেবে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এই বাজার চালুর আগে বিনিয়োগকারীদের সচেতন ও শিক্ষিত করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বিস্তারিত......


‘অর্থনীতি এবার নদীতে পড়তে পারে’

‘অর্থনীতি এবার নদীতে পড়তে পারে’

দেশের অর্থনীতি আরও বড় ধরনের সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। তিনি বলেছেন, দেশের ব্যাংক খাত অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এ খাতের অস্তিত্বই হুমকির মুখে।

বিস্তারিত......