বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/অর্থনীতি/কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ প্রস্তুতি নিচ্ছে সিএসই
অর্থনীতি

কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ প্রস্তুতি নিচ্ছে সিএসই

পুঁজিবাজারে বিনিয়োগের নতুন মাধ্যম হিসেবে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এই বাজার চালুর আগে বিনিয়োগকারীদের সচেতন ও শিক্ষিত করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৩ AM31 বার পঠিত
কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ প্রস্তুতি নিচ্ছে সিএসই
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

পুঁজিবাজারে বিনিয়োগের নতুন মাধ্যম হিসেবে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এই বাজার চালুর আগে বিনিয়োগকারীদের সচেতন ও শিক্ষিত করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে শুধু শেয়ার বা সিকিউরিটিজের মধ্যে বিনিয়োগ সীমাবদ্ধ না রেখে মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও বন্ডের মতো বিভিন্ন পণ্যে বিনিয়োগের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে সিএসই। রবিবার চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর কার্যালয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের এক শিল্প পরিদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান।

তিনি বলেন, ‘কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর জন্য শেষ পর্যায়ের প্রস্তুতি হিসেবে বাজারের প্রয়োজনীয় ইকোসিস্টেম তৈরির কাজ চলছে। এই ব্যবস্থার অন্যতম প্রধান নিয়ামক বিনিয়োগকারী। তাই বিনিয়োগকারীদের শিক্ষিত করে তোলা গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পুঁজিবাজারের বিনিয়োগকারী ও কর্ণধার হবেন।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিল্প পরিদর্শন, প্রশিক্ষণ ও কর্মশালা থেকে অর্জিত জ্ঞান শুধু পরীক্ষায় ভালো ফলের জন্য নয়, ভবিষ্যৎ কর্মজীবন ও বিনিয়োগের ক্ষেত্রেও কাজে লাগাতে হবে। সফল বিনিয়োগকারী হতে হলে এখন থেকেই ব্যাবহারিক জ্ঞান অর্জনের প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বিনিয়োগে বৈচিত্র্য আনা জরুরি। শুধু সিকিউরিটিজে বিনিয়োগ না করে মিউচুয়াল ফান্ড, ইটিএফ ও বন্ডের মতো পণ্য সম্পর্কেও ধারণা রাখতে হবে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ

চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার।



রপ্তানি আয় বাড়ল ৫.৮৮ শতাংশ

রপ্তানি আয় বাড়ল ৫.৮৮ শতাংশ

এ সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে এক হাজার ৭০৯ কোটি ডলারে। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল এক হাজার ৬১৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৯৫ কোটি ডলার।

বিস্তারিত......
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক

দেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার লেনদেন, কেনাবেচা, বিনিময় ও স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কার্যক্রমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার সুযোগও নেই।

বিস্তারিত......

নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায় : ওয়াহিদউদ্দিন মাহমুদ

নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায় : ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রকৃত ব্যবসায়ীদের কাছে ব্যাংক থেকে নতুন করে দেওয়া ঋণের অর্থ পৌঁছাচ্ছে কি না সে নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিস্তারিত......


২৮ দিনে প্রবাসী আয় এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা

২৮ দিনে প্রবাসী আয় এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা।

বিস্তারিত......