বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে বিস্ফোরিত দুই তেলবাহী ট্যাংকার
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে বিস্ফোরিত দুই তেলবাহী ট্যাংকার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:৫১ AM28 বার পঠিত
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে বিস্ফোরিত দুই তেলবাহী ট্যাংকার
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রবিবার প্রণালিটি দিয়ে চলাচলের সময় পুঁতে রাখা মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। একই দিন ওই নৌপথে অজ্ঞাতপরিচয় বস্তুর আঘাতে আরও একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের। যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন বিপৎসংকেত (মেডে) পাঠান। বার্তায় তিনি জানান, অন্য একটি জাহাজ অজ্ঞাতপরিচয় বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রোববার আইআরজিসির নৌবাহিনী দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের সময় সাগরে পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার দুটি বিস্ফোরিত হয়। এর আগে শুক্রবার কাতারের একটি গ্যাসবাহী জাহাজে হামলার খবর প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় জলসীমা দিয়ে চলাচলের সময় অজ্ঞাতপরিচয় কোনো বস্তুর আঘাতে জাহাজটি হামলার শিকার হয়।

কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন জাহাজটির নাম ‘আল-মায়েদা’। এটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের কাজে ব্যবহৃত হয়। কাতার নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, হামলার সময় জাহাজটিতে থাকা কোনো নাবিক আহত হননি। এ ঘটনায় পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি জানিয়েছে, জাহাজটি নিরাপদে রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ

ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ

দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভোরে দ্বীপটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে দেশটির উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।



হ্যালোইনের রাতে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুকধারীদের গুলিতে নিহত ২৪, আহত ৯৪

হ্যালোইনের রাতে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুকধারীদের গুলিতে নিহত ২৪, আহত ৯৪

উৎসবের আমেজ নিমেষেই মুছে গিয়ে নেমে এলো শোক ও আতঙ্কের ছায়া। যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উদযাপনের রাতে এক অভূতপূর্ব বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। রাতের অন্ধকার ঘনিয়ে আসতেই ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় তাণ্ডবলীলা।

বিস্তারিত......
পম্পেইয়ে দুই হাজার বছর আগের আলমারিতে শিশুর হার ও সুগন্ধির বোতল

পম্পেইয়ে দুই হাজার বছর আগের আলমারিতে শিশুর হার ও সুগন্ধির বোতল

ইতালির প্রাচীন রোমান নগরী পম্পেইয়ের একটি বাড়িতে প্রায় দুই হাজার বছর ধরে চাপা পড়ে থাকা কাঠের আলমারি থেকে শিশুর হার, সুগন্ধির বোতল ও মুদ্রাসহ নানা জিনিস পাওয়া গেছে।

বিস্তারিত......

ইরানে হামলা চালাতে ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

ইরানে হামলা চালাতে ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরই ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিস্তারিত......


কূটনৈতিক তৎপরতা : বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

কূটনৈতিক তৎপরতা : বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হওয়ার প্রভাবে বিশ্ববাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।

বিস্তারিত......