বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/খেলাধুলা/আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল
খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ এ ০৫:০১ AM32 বার পঠিত
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল
সংবাদটি শেয়ার করুন:

খেলা ডেস্ক

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ খোলা রেখেছিলেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল অস্ট্রেলিয়ার জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

বিদায়বেলায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দেশের হয়ে শেষ ম্যাচ খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন ম্যাক্সওয়েল। তবে দলের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি বুঝতে পেরেছেন বলে জানান তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি টি-টোয়েন্টি খেলেছেন ম্যাক্সওয়েল। ১৫৪.৪২ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৮৯৭ রান। বল হাতে নিয়েছেন ৫১ উইকেট। এই সংস্করণে তার সেঞ্চুরি পাঁচটি, যা ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্বরেকর্ড।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন ম্যাক্সওয়েল। এ ছাড়া দুবার জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি। টেস্ট খেলেছেন সাতটি। ২০১৭ সালে ভারতের বিপক্ষে রাঁচিতে করেছিলেন ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আপাতত মেলবোর্ন স্টার্সের হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত দলটির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

মাঠে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, তদন্ত শুরু

মাঠে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, তদন্ত শুরু

ফুটবল ম্যাচ চলাকালে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্পেনের ক্লাব টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল।



মেসির জাদুতে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

মেসির জাদুতে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

এক গোল ও এক অ্যাসিস্ট- স্বভাবসুলভ নৈপুণ্যে আবারও ইন্টার মায়ামির ত্রাতা হয়ে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার জাদুকরী পারফরম্যান্সে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর এক জয় তুলে নিল মায়ামি।

বিস্তারিত......
মাইলফলক স্পর্শ করলেন বেলিংহাম

মাইলফলক স্পর্শ করলেন বেলিংহাম

রিয়াল মাদ্রিদের বড় জয়ের দিনে মাইলফলক ছোঁয়া গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। রবিবার (১ নভেম্বর) সার্দিনেরো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে একটি গোল করেন তিনি।

বিস্তারিত......

১৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে অ্যানফিল্ডে আর্সেনালের জয়

১৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে অ্যানফিল্ডে আর্সেনালের জয়

অ্যানফিল্ডের দুর্গ ভেঙে সুদীর্ঘ ১৪ বছরের অপেক্ষা ফুরাল আর্সেনাল। ম্যাচের শুরুর ভাগে কাই হাভার্টজের করা একমাত্র গোলে লিভারপুলকে তাদেরই মাঠে হারিয়েছে মিকেল আর্তেতার দল।

বিস্তারিত......


এভাবে শেষ হোক চাইনি : অ্যান্ডারসন

এভাবে শেষ হোক চাইনি : অ্যান্ডারসন

ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে ২৫ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানতে চলেছে ল্যাঙ্কাশায়ার। শৈশবের ক্লাবের এমন সিদ্ধান্তে ৪৪ বছর বয়সী এই পেসার গভীর হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন।

বিস্তারিত......