শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/জাতীয়/জাবির ৭ম সমাবর্তন আগামী বছরের এপ্রিলে
জাতীয়

জাবির ৭ম সমাবর্তন আগামী বছরের এপ্রিলে

আগামী বছরের (২০২৭ সাল) এপ্রিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:১৬ PM20 বার পঠিত
জাবির ৭ম সমাবর্তন আগামী বছরের এপ্রিলে
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

আগামী বছরের (২০২৭ সাল) এপ্রিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে এক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পরে বিষয়টি তিনি জানান।

এসময়, সমাবর্তনে অংশ নেওয়ার আমন্ত্রণ রাষ্ট্রপতি গ্রহণ করেন এবং সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতিও দিয়েছেন বলে উপাচার্য নিশ্চিত করেছেন। বৈঠকে জাবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এসময়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান ও উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকালে বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণও উপস্থিত ছিলেন।

জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ৫৫ বছরে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র ছয়বার। সর্বশেষ, ২০২৩ সালের ২৫ শে ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সময়ে ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেবার প্রায় ১৫ হাজার গ্র্যাজুয়েট, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জনকারী সমাবর্তনে অংশ নেয়।

ডেঙ্গুরোগী রোগীর চাপে পূর্ণ হাসপাতাল, মেঝেতে চলছে চিকিৎসা

ডেঙ্গুরোগী রোগীর চাপে পূর্ণ হাসপাতাল, মেঝেতে চলছে চিকিৎসা

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘প্রথমে আমার স্ত্রী ও ছেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। এরপর মেয়ে। আর এখন আমি ডেঙ্গু আক্রান্ত হয়ে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।



আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ (১৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

বিস্তারিত......
বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান কত?

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা প্রতিনিয়ত বাড়ছেই। এমন অবস্থায় ১৭৪ স্কোর নিয়ে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের কলকাতা।

বিস্তারিত......

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত......


ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’না বানানোর আহ্বান ফজলুর রহমানের

ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’না বানানোর আহ্বান ফজলুর রহমানের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এটিকে যেন কেউ ‘সিনিয়র মাদ্রাসা’ না বানায়, এমন আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

বিস্তারিত......