বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/নগর/ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী ও স্বজনদের ভোগান্তি
নগর

ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী ও স্বজনদের ভোগান্তি

রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে।

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯ AM62 বার পঠিত
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী ও স্বজনদের ভোগান্তি
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। হঠাৎ এই ধর্মঘটের কারণে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনেরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন, যার মধ্যে মরদেহ বাড়ি নিয়ে যাওয়ার মতো সংবেদনশীল মুহূর্তে অ্যাম্বুলেন্স না পাওয়ায় স্বজনদের বিপাকে পড়ার দৃশ্য সবচেয়ে বেশি বেদনাদায়ক হয়ে উঠেছে। এর আগে সোমবার হাসপাতালের বাগান গেটের ভেতরে স্থায়ী পার্কিং ও সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণসহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছিলেন সংগঠনের একাংশের সদস্যরা। ঢাকা মেডিক্যাল অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি শাহাদাত হোসেন জানান, আমাদের পার্কিং বন্ধ করে দেওয়ায় এবং কোনও বিকল্প ব্যবস্থা না থাকায় অ্যাম্বুলেন্সগুলো আশপাশের সড়কে রাখতে হচ্ছে। এতে করে পুলিশ ও ঝামেলা করে। এ কারণে আমাদের স্থায়ী পার্কিং দাবি করেছি।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা হাসপাতালের প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্ক করে রোগীদের সেবা দিয়ে আসছি। কিন্তু হঠাৎ কর্তৃপক্ষ পার্কিং বন্ধ করে দেয়। এ কারণে আমাদের সেবাও বন্ধ রেখেছি।’এদিকে ধর্মঘটের কারণে অ্যাম্বুলেন্সের দেখা না পেয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন মৃত রোগীর স্বজনেরা। তবে বেসরকারি অ্যাম্বুলেন্সের এই দাবি সরাসরি নাকচ করে দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের কোনও সুযোগ বা ব্যবস্থা রাখা হবে না।

তিনি বলেন, ‘হাসপাতালের তীব্র জায়গা সংকটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রোগীদের জিম্মি করে কোনও ধরনের ধর্মঘট চালানো হলে কিংবা সড়কে অবৈধভাবে অ্যাম্বুলেন্স আটকে রাখলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।



আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথাও জানায় সংস্থাটি।

বিস্তারিত......
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মানুষ নানা প্রয়োজনে বিভিন্ন সময়ে দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় দোকানপাট বন্ধ, তাহলে সময় ও পরিশ্রম সব বিফলে যাবে।

বিস্তারিত......

আদা-রসুনের ডাবল সেঞ্চুরি, অস্বস্তি সবজির বাজারে

আদা-রসুনের ডাবল সেঞ্চুরি, অস্বস্তি সবজির বাজারে

রাজধানীর বাজারে আপাতত স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্য আদা ও রসুনের বাজার চড়া। রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ এই দুই পণ্যের দাম প্রতি কেজি ২০০ টাকায় পৌঁছেছে। অন্যদিকে শীতকালীন আগাম সবজি শিম, ফুলকপি ও টম্যাটোর দাম কিছুটা নাগালে এসেছে।

বিস্তারিত......


রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা করা হয়েছে।

বিস্তারিত......