শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/জাতীয়/নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের
জাতীয়

নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের

নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:০৪ AM28 বার পঠিত
নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গত ১০ সেপ্টেম্বর পাঠানো এক কূটনৈতিক চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।

বালেন্দ্র শাহ বলেন, বাংলাদেশের দেওয়া এই আর্থিক সহায়তা নেপালের চলমান মানবিক সহায়তা ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিঠিতে তিনি গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে গৃহীত শোক প্রস্তাবের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এ উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা ও সংহতির আবেগঘন প্রকাশ। নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেয়। এই অর্থ ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে ব্যবহারের জন্য দেওয়া হয়। দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তার এ উদ্যোগ দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক সংহতির একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

ডেঙ্গুরোগী রোগীর চাপে পূর্ণ হাসপাতাল, মেঝেতে চলছে চিকিৎসা

ডেঙ্গুরোগী রোগীর চাপে পূর্ণ হাসপাতাল, মেঝেতে চলছে চিকিৎসা

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘প্রথমে আমার স্ত্রী ও ছেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। এরপর মেয়ে। আর এখন আমি ডেঙ্গু আক্রান্ত হয়ে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।



আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ (১৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

বিস্তারিত......
বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান কত?

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা প্রতিনিয়ত বাড়ছেই। এমন অবস্থায় ১৭৪ স্কোর নিয়ে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের কলকাতা।

বিস্তারিত......

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত......


ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’না বানানোর আহ্বান ফজলুর রহমানের

ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’না বানানোর আহ্বান ফজলুর রহমানের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এটিকে যেন কেউ ‘সিনিয়র মাদ্রাসা’ না বানায়, এমন আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

বিস্তারিত......