শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/জাতীয়/পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি : প্রতিমন্ত্রী
জাতীয়

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি : প্রতিমন্ত্রী

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দেশের জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:৩০ PM31 বার পঠিত
পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি : প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দেশের জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে পেশাদার, দক্ষ ও যোগ্যতাভিত্তিক সিভিল সার্ভিস গড়ে তুলতে জাপানের সঙ্গে সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে। বৃহস্পতিবার রাজধানীতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আয়োজিত ‘ডেভেলপমেন্ট কো-অপারেশন ইন অ্যা কমপ্লেক্স গ্লোবাল এনভায়রনমেন্ট-পার্সপেক্টিভস অন জাপান’স ওডিএ অ্যান্ড ফিউচার পার্টনারশিপস’ শীর্ষক এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সরকারের সিনিয়র কর্মকর্তারা এবং আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞরা জাপান-বাংলাদেশ অংশীদারিত্বের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও বিশ্বব্যাপী উন্নয়ন সহযোগিতার বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি জুনকো তাকাহাশি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোশি নাকানিশি।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের শক্ত ভিত্তি রয়েছে। জনপ্রশাসন সংস্কার এবং সিভিল সার্ভিসের দক্ষতা বৃদ্ধিতে জাইকার সহযোগিতা প্রশংসনীয়। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে, তাই দুই দেশের অংশীদারিত্বের ধরনেও পরিবর্তন আনা প্রয়োজন। প্রথাগত সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে এখন ব্যবসা, বিনিয়োগ, উৎপাদন ও স্টার্টআপ খাতের উন্নয়নে যৌথভাবে জোর দিতে হবে।

ডেঙ্গুরোগী রোগীর চাপে পূর্ণ হাসপাতাল, মেঝেতে চলছে চিকিৎসা

ডেঙ্গুরোগী রোগীর চাপে পূর্ণ হাসপাতাল, মেঝেতে চলছে চিকিৎসা

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘প্রথমে আমার স্ত্রী ও ছেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। এরপর মেয়ে। আর এখন আমি ডেঙ্গু আক্রান্ত হয়ে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।



আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ (১৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

বিস্তারিত......
বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান কত?

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা প্রতিনিয়ত বাড়ছেই। এমন অবস্থায় ১৭৪ স্কোর নিয়ে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের কলকাতা।

বিস্তারিত......

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত......


ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’না বানানোর আহ্বান ফজলুর রহমানের

ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’না বানানোর আহ্বান ফজলুর রহমানের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এটিকে যেন কেউ ‘সিনিয়র মাদ্রাসা’ না বানায়, এমন আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

বিস্তারিত......