বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/খেলাধুলা/পিএসজি খেলোয়াড়দের অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক করলেন কোচ
খেলাধুলা

পিএসজি খেলোয়াড়দের অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক করলেন কোচ

চ্যাম্পিয়নস লিগে টানা দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনাকে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে পিএসজি। তবে এই সাফল্যে খেলোয়াড়দের মধ্যে যেন অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন দলটির কোচ লুইস এনরিকে।

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:১৩ AM23 বার পঠিত
পিএসজি খেলোয়াড়দের অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক করলেন কোচ
সংবাদটি শেয়ার করুন:

খেলা ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে টানা দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনাকে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে পিএসজি। তবে এই সাফল্যে খেলোয়াড়দের মধ্যে যেন অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন দলটির কোচ লুইস এনরিকে। মঙ্গলবার ভিয়ারিয়ালের মাঠে খেলতে নামবে পিএসজি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, আগের ম্যাচগুলোর জয় পরবর্তী ম্যাচে কোনো সুবিধা দেবে না। জিততে হলে পুরো ম্যাচজুড়ে উচ্চাকাঙ্ক্ষা, সংকল্প ও পরিশ্রম ধরে রাখতে হবে।

এনরিকে বলেন, ‘যদি মনে হয় এখন পর্যন্ত পাওয়া ফল আমাদের আগামীকালের ম্যাচ জেতাবে, তাহলে সেটা হবে চরম ভুল। উচ্চাকাঙ্ক্ষা, সংকল্প ও পুরো ম্যাচজুড়ে দৌড়ানোর ক্ষমতা না থাকলে ম্যাচ জেতা অসম্ভব।’ভিয়ারিয়ালকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে পিএসজি কোচ বলেন, তাদের দক্ষ কোচ রয়েছেন এবং কঠিন প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকেই নিজেদের সামর্থ্য দেখাতে হবে। অতীতের ফলাফল এই ম্যাচে কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ভিয়ারিয়াল কোচ ইনিগো পেরেজ মনে করেন, ইউরোপের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে এই ম্যাচ তাদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। গত দুই বছরে চ্যাম্পিয়নস লিগের অন্যতম সেরা দলের বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্স করতে চান তারা। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। অন্যদিকে তিন ম্যাচের দুটিতে হেরেছে ভিয়ারিয়াল।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

মাঠে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, তদন্ত শুরু

মাঠে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, তদন্ত শুরু

ফুটবল ম্যাচ চলাকালে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্পেনের ক্লাব টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল।



মেসির জাদুতে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

মেসির জাদুতে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

এক গোল ও এক অ্যাসিস্ট- স্বভাবসুলভ নৈপুণ্যে আবারও ইন্টার মায়ামির ত্রাতা হয়ে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার জাদুকরী পারফরম্যান্সে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর এক জয় তুলে নিল মায়ামি।

বিস্তারিত......
মাইলফলক স্পর্শ করলেন বেলিংহাম

মাইলফলক স্পর্শ করলেন বেলিংহাম

রিয়াল মাদ্রিদের বড় জয়ের দিনে মাইলফলক ছোঁয়া গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। রবিবার (১ নভেম্বর) সার্দিনেরো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে একটি গোল করেন তিনি।

বিস্তারিত......

১৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে অ্যানফিল্ডে আর্সেনালের জয়

১৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে অ্যানফিল্ডে আর্সেনালের জয়

অ্যানফিল্ডের দুর্গ ভেঙে সুদীর্ঘ ১৪ বছরের অপেক্ষা ফুরাল আর্সেনাল। ম্যাচের শুরুর ভাগে কাই হাভার্টজের করা একমাত্র গোলে লিভারপুলকে তাদেরই মাঠে হারিয়েছে মিকেল আর্তেতার দল।

বিস্তারিত......


এভাবে শেষ হোক চাইনি : অ্যান্ডারসন

এভাবে শেষ হোক চাইনি : অ্যান্ডারসন

ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে ২৫ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানতে চলেছে ল্যাঙ্কাশায়ার। শৈশবের ক্লাবের এমন সিদ্ধান্তে ৪৪ বছর বয়সী এই পেসার গভীর হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন।

বিস্তারিত......