শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/জাতীয়/বাহরাইনে প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
জাতীয়

বাহরাইনে প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্থানীয় আইন, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:১০ AM16 বার পঠিত
বাহরাইনে প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতি ডেস্ক

বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্থানীয় আইন, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মানামার বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনায় বলা হয়, বাহরাইনের স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়, পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যেতে পারে। তবে চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে। এতে আরো বলা হয়েছে, অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং প্রতারণা (Scam) ও ফিশিং (Phishing) থেকে সাবধান থাকতে হবে। অনলাইনে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই এবং সন্দেহজনক বা উসকানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব বিষয় এড়িয়ে চলার পরামর্শ নির্দেশনায় বলা হয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার করা যাবে না। পাশাপাশি গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে হবে। ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে-এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বাহরাইনে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া, যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রবাসীদের নিজেদের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে-এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ নেওয়া যাবে না। একই সঙ্গে ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন কিংবা সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন বা প্রশংসা করে অনলাইনে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

দেশের প্রথম পারমাণবিক স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করেছে বাংলাদেশ।



বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান কত?

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা প্রতিনিয়ত বাড়ছেই। এমন অবস্থায় ১৭৪ স্কোর নিয়ে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের কলকাতা।

বিস্তারিত......
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত......

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়।

বিস্তারিত......


শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

বিস্তারিত......