শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/অর্থনীতি/বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত
অর্থনীতি

বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত

বিস্কিট ও ব্রেডসহ বেকারি পণ্যের দাম আপাতত বাড়ছে না। মূল্যবৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীদের নেওয়া সিদ্ধান্ত স্থগিত রাখার ব্যাপারে সম্মত হয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা।

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৩:০৯ AM40 বার পঠিত
বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত
সংবাদটি শেয়ার করুন:

অর্থনীতি ডেস্ক

বিস্কিট ও ব্রেডসহ বেকারি পণ্যের দাম আপাতত বাড়ছে না। মূল্যবৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীদের নেওয়া সিদ্ধান্ত স্থগিত রাখার ব্যাপারে সম্মত হয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সম্প্রতি বেকারি পণ্যের মূল্যবৃদ্ধির ঘোষণা, উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বেকারি শিল্প ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।আলোচনা শেষে ব্যবসায়ী নেতারা বিস্কিট ও ব্রেডের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে সম্মতি দেন।

এদিকে বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের প্রকৃত ব্যয় এবং কাঁচামাল, কর, শুল্কসহ সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বেকারি পণ্যের দাম ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় সরকার পক্ষ থেকে বলা হয়, ব্যবসায়ীদের স্বার্থের পাশাপাশি জনস্বার্থ ও ভোক্তাদের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বেকারি পণ্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সরকারি কোম্পানির পেনশনবঞ্চিত কর্মীরা আসছেন প্রগতি স্কিমে

সরকারি কোম্পানির পেনশনবঞ্চিত কর্মীরা আসছেন প্রগতি স্কিমে

সরকারি মালিকানাধীন যেসব কোম্পানির কর্মীরা সরকারের প্রচলিত পেনশন সুবিধা পান না, তাদের সর্বজনীন পেনশন কর্মসূচির ‘প্রগতি’স্কিমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।



সঞ্চয়পত্রে গ্রাহকদের ভোগান্তি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি

সঞ্চয়পত্রে গ্রাহকদের ভোগান্তি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি

সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে গ্রাহকদের ভোগান্তি কমাতে আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)।

বিস্তারিত......
তিন মাসেই কোটি টাকার ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার ৭৭টি

তিন মাসেই কোটি টাকার ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার ৭৭টি

মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টি।

বিস্তারিত......

সেপ্টেম্বরের ১৩ দিনে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ৭০ লাখ ডলার

সেপ্টেম্বরের ১৩ দিনে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ৭০ লাখ ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

বিস্তারিত......


ভারত থেকে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ

ভারত থেকে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেছে ব্যতিক্রমী এক চিত্র। সাধারণত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হলেও চলতি বছরে ভারত থেকে বাংলাদেশে ইলিশ এসেছে।

বিস্তারিত......