শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/অর্থনীতি/ভারত থেকে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ
অর্থনীতি

ভারত থেকে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেছে ব্যতিক্রমী এক চিত্র। সাধারণত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হলেও চলতি বছরে ভারত থেকে বাংলাদেশে ইলিশ এসেছে।

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৭:২৭ AM57 বার পঠিত
ভারত থেকে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেছে ব্যতিক্রমী এক চিত্র। সাধারণত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হলেও চলতি বছরে ভারত থেকে বাংলাদেশে ইলিশ এসেছে। গত দুই মাসে গুজরাট থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে এসেছে। আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ আসতে পারে বলে জানিয়েছেন ভারতের মাছ ব্যবসায়ীরা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের হাওড়া পাইকারি মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ভারত থেকে বাংলাদেশে সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরা মাছ যায়। তবে এ বছর ইলিশ পাঠানোর বিষয়টি ব্যতিক্রমী। এসব ইলিশের বড় একটি অংশ গুজরাট থেকে সংগ্রহ করা হচ্ছে। সেখানকার ভরুচ বন্দর দিয়ে মাছের চালান বাংলাদেশে এসেছে। কিছু মাছ আবার হাওড়ার পাইকারি বাজার হয়ে বাংলাদেশে যাচ্ছে।

গুজরাটের ইলিশে ডিমের পরিমাণ তুলনামূলক বেশি এবং স্বাদে কিছুটা নোনতা হওয়ায় ভারতের স্থানীয় বাজারে এর চাহিদা সীমিত। তবে বাংলাদেশের কিছু অঞ্চলে ডিমভরা ইলিশের চাহিদা থাকায় এই মাছের বাজার তৈরি হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সরকারি কোম্পানির পেনশনবঞ্চিত কর্মীরা আসছেন প্রগতি স্কিমে

সরকারি কোম্পানির পেনশনবঞ্চিত কর্মীরা আসছেন প্রগতি স্কিমে

সরকারি মালিকানাধীন যেসব কোম্পানির কর্মীরা সরকারের প্রচলিত পেনশন সুবিধা পান না, তাদের সর্বজনীন পেনশন কর্মসূচির ‘প্রগতি’স্কিমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।



১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার

১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিস্তারিত......
সঞ্চয়পত্রে গ্রাহকদের ভোগান্তি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি

সঞ্চয়পত্রে গ্রাহকদের ভোগান্তি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি

সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে গ্রাহকদের ভোগান্তি কমাতে আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)।

বিস্তারিত......

তিন মাসেই কোটি টাকার ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার ৭৭টি

তিন মাসেই কোটি টাকার ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার ৭৭টি

মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টি।

বিস্তারিত......


১০ বছরেও শেষ হয়নি তদন্ত, আজ কি মিলবে রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন?

১০ বছরেও শেষ হয়নি তদন্ত, আজ কি মিলবে রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন?

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালতে দাখিলের কথা রয়েছে।

বিস্তারিত......