বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/খেলাধুলা/মাইলফলক স্পর্শ করলেন বেলিংহাম
খেলাধুলা

মাইলফলক স্পর্শ করলেন বেলিংহাম

রিয়াল মাদ্রিদের বড় জয়ের দিনে মাইলফলক ছোঁয়া গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। রবিবার (১ নভেম্বর) সার্দিনেরো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে একটি গোল করেন তিনি।

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৪ AM33 বার পঠিত
মাইলফলক স্পর্শ করলেন বেলিংহাম
সংবাদটি শেয়ার করুন:

খেলা ডেস্ক

রিয়াল মাদ্রিদের বড় জয়ের দিনে মাইলফলক ছোঁয়া গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। রবিবার (১ নভেম্বর) সার্দিনেরো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে একটি গোল করেন তিনি। আরদা গুলেরের বাড়ানো নিখুঁত পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন এই ইংলিশ মিডফিল্ডার। সেপ্টেম্বরের পর রিয়াল মাদ্রিদের হয়ে এটি ছিল বেলিংহামের প্রথম গোল এবং ২০২৩ সালে রিয়ালে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৫০তম গোল। রবিবার (১ নভেম্বর) সার্দিনেরো স্টেডিয়ামে লা লিগার এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপে। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। মাতেও প্রাতোর সঙ্গে সংঘর্ষে বক্সের ভেতর পড়ে গেলে পেনাল্টি পায় মাদ্রিদ। স্পট কিক থেকে শক্তিশালী শটে গোল করতে ভুল করেননি ফরাসি ফরোয়ার্ড। ম্যাচের তৃতীয় গোলটি করেন ইয়ান দিওমান্দে। বক্সের প্রান্ত থেকে তার জোরালো শটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মাদ্রিদ। এর আগে অবশ্য সহজ একটি সুযোগ কাজে লাগাতে পারেননি গুলের। বিরতির পরও গোলের সুযোগ তৈরি করেছে রিয়াল। এমবাপের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। বেলিংহ্যামের ব্যক্তিগত প্রচেষ্টাও আটকে দেন সান্তান্দারের গোলরক্ষক।

ম্যাচের শেষ দিকে অরেলিয়াঁ চুয়ামেনির হ্যান্ডবলে স্বাগতিকেরা পেনাল্টি পেলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় সিদ্ধান্ত বাতিল হয়। যোগ করা সময়ে বেলিংহ্যামের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরে এনদ্রিকের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

১৪ মৌসুম পর লা লিগায় ফেরা সান্তান্দারের জন্য হারটি ছিল বিশেষ হতাশার। চলতি মৌসুমে নিজেদের মাঠে এই প্রথম হারের মুখ দেখল দলটি। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ১৬তম। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে এনেছে তালিকার তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা ষষ্ঠ জয়। অন্যদিকে লেভান্তেকে ২-০ গোলে হারানো নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে আছে রিয়াল।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

মেসির জাদুতে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

মেসির জাদুতে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

এক গোল ও এক অ্যাসিস্ট- স্বভাবসুলভ নৈপুণ্যে আবারও ইন্টার মায়ামির ত্রাতা হয়ে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার জাদুকরী পারফরম্যান্সে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর এক জয় তুলে নিল মায়ামি।

বিস্তারিত......

১৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে অ্যানফিল্ডে আর্সেনালের জয়

১৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে অ্যানফিল্ডে আর্সেনালের জয়

অ্যানফিল্ডের দুর্গ ভেঙে সুদীর্ঘ ১৪ বছরের অপেক্ষা ফুরাল আর্সেনাল। ম্যাচের শুরুর ভাগে কাই হাভার্টজের করা একমাত্র গোলে লিভারপুলকে তাদেরই মাঠে হারিয়েছে মিকেল আর্তেতার দল।

বিস্তারিত......


এভাবে শেষ হোক চাইনি : অ্যান্ডারসন

এভাবে শেষ হোক চাইনি : অ্যান্ডারসন

ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে ২৫ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানতে চলেছে ল্যাঙ্কাশায়ার। শৈশবের ক্লাবের এমন সিদ্ধান্তে ৪৪ বছর বয়সী এই পেসার গভীর হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন।

বিস্তারিত......