বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/নগর/মিরপুরে উচ্ছেদের পরই দখল, সন্ধ্যায় ফের অভিযান
নগর

মিরপুরে উচ্ছেদের পরই দখল, সন্ধ্যায় ফের অভিযান

রাজধানীর মিরপুর-১ নম্বরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে কঠোর উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩১ PM62 বার পঠিত
মিরপুরে উচ্ছেদের পরই দখল, সন্ধ্যায় ফের অভিযান
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

রাজধানীর মিরপুর-১ নম্বরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে কঠোর উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উচ্ছেদ অভিযানের পর পরই ফুটপাত ও সড়ক দখল করলে সন্ধ্যায় ফের অভিযান চালানো হয়। জানা যায়, সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সকাল ১১টায় বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। পরে প্রশাসনের লোকজন ফিরে গেলে দুপুর হতে হতেই আবারও সেসব জায়গা দখল হয়ে যায়।

খবর পেয়ে সন্ধ্যায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে ফের অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় পুলিশ, ডিসি, ডিএনসিসির দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ প্রশাসককে সহযোগিতা করেন। সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং ফুটপাতের দখল রোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএনসিসি প্রশাসন। এ লক্ষ্য বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয়েছে।

সকালে উচ্ছেদ অভিযানে এসে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আজ শুধু ফুটপাত উচ্ছেদের অভিযান নয়। আমি বারবার বলেছি, ঢাকা শহরের যেসব জায়গায় এ ধরনের জঞ্জাল রয়েছে এবং যেগুলো আমার প্রিয় নগরবাসীর হাঁটাচলায় বাধা সৃষ্টি করছে, প্রতিটি জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রতিটি জায়গার ফুটপাত দখলমুক্ত করা হবে।’শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার কাছে মনে হয়েছে, জনগণের হাঁটাচলার রাস্তা তাদের বুঝিয়ে দেওয়া আমার নৈতিক দায়িত্ব।’

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।



আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথাও জানায় সংস্থাটি।

বিস্তারিত......
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মানুষ নানা প্রয়োজনে বিভিন্ন সময়ে দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় দোকানপাট বন্ধ, তাহলে সময় ও পরিশ্রম সব বিফলে যাবে।

বিস্তারিত......

আদা-রসুনের ডাবল সেঞ্চুরি, অস্বস্তি সবজির বাজারে

আদা-রসুনের ডাবল সেঞ্চুরি, অস্বস্তি সবজির বাজারে

রাজধানীর বাজারে আপাতত স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্য আদা ও রসুনের বাজার চড়া। রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ এই দুই পণ্যের দাম প্রতি কেজি ২০০ টাকায় পৌঁছেছে। অন্যদিকে শীতকালীন আগাম সবজি শিম, ফুলকপি ও টম্যাটোর দাম কিছুটা নাগালে এসেছে।

বিস্তারিত......


রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা করা হয়েছে।

বিস্তারিত......