রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
রাইজিং স্টারস এশিয়া কাপের আসন্ন আসরকে সামনে রেখে ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব ও ইয়াসির আলী চৌধুরীর মতো পরিচিত ক্রিকেটাররা।

খেলা ডেস্ক
রাইজিং স্টারস এশিয়া কাপের আসন্ন আসরকে সামনে রেখে ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব ও ইয়াসির আলী চৌধুরীর মতো পরিচিত ক্রিকেটাররা। আগামী ৬ নভেম্বর থেকে প্রধান কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে প্রস্তুতি শুরু করবেন প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। অনুশীলন শেষে ১৯ সদস্যের এই দল থেকে ১৫ জনকে চূড়ান্ত করা হবে। সেই দলই টুর্নামেন্টে অংশ নিতে কাতার যাবে।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে আট দলের এই প্রতিযোগিতা। ৫০ ওভারের টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং (চীন)। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভারত ‘এ’ ও নেপাল। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচগুলো।
বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড: মোহাম্মদ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রকিবুল হাসান, মো. রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।





