বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/খেলাধুলা/রোনালদোর ৬৮তম হ্যাটট্রিক, শীর্ষস্থান ধরে রাখল আল-নাসর
খেলাধুলা

রোনালদোর ৬৮তম হ্যাটট্রিক, শীর্ষস্থান ধরে রাখল আল-নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে সৌদি প্রফেশনাল লিগে আল-খুলুদকে ৫-৩ গোলে হারিয়েছে আল-নাসর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল করে দলকে বড় জয় এনে দেন পর্তুগিজ মহাতারকা।

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:১১ AM57 বার পঠিত
রোনালদোর ৬৮তম হ্যাটট্রিক, শীর্ষস্থান ধরে রাখল আল-নাসর
সংবাদটি শেয়ার করুন:

খেলা ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে সৌদি প্রফেশনাল লিগে আল-খুলুদকে ৫-৩ গোলে হারিয়েছে আল-নাসর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল করে দলকে বড় জয় এনে দেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচের ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্সে আল-খুলুদের বিপক্ষে জয় নিশ্চিত করার পাশাপাশি ক্যারিয়ারের গোলসংখ্যাও আরও বাড়িয়ে নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

এই হ্যাটট্রিকের মাধ্যমে রোনালদোর পেশাদার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫-এ। একই সঙ্গে ক্যারিয়ারে ৬৮তম হ্যাটট্রিকের কীর্তিও গড়েছেন তিনি। বয়স বাড়লেও গোল করার ধারাবাহিকতায় ভাটা পড়েনি পর্তুগিজ এই ফরোয়ার্ডের। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক এই তারকা ফুটবলার ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন ধরেই অসাধারণ গোল করার নজির গড়ে চলেছেন। ক্যারিয়ারের গোলসংখ্যাকে ১ হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যেও এগিয়ে যাচ্ছেন তিনি। রোনালদোর এই নৈপুণ্যে সৌদি প্রফেশনাল লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আল-নাসর। ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে দলটি।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

মেসির জাদুতে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

মেসির জাদুতে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

এক গোল ও এক অ্যাসিস্ট- স্বভাবসুলভ নৈপুণ্যে আবারও ইন্টার মায়ামির ত্রাতা হয়ে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার জাদুকরী পারফরম্যান্সে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর এক জয় তুলে নিল মায়ামি।

বিস্তারিত......

মাইলফলক স্পর্শ করলেন বেলিংহাম

মাইলফলক স্পর্শ করলেন বেলিংহাম

রিয়াল মাদ্রিদের বড় জয়ের দিনে মাইলফলক ছোঁয়া গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। রবিবার (১ নভেম্বর) সার্দিনেরো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে একটি গোল করেন তিনি।

বিস্তারিত......