বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/খেলাধুলা/১৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে অ্যানফিল্ডে আর্সেনালের জয়
খেলাধুলা

১৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে অ্যানফিল্ডে আর্সেনালের জয়

অ্যানফিল্ডের দুর্গ ভেঙে সুদীর্ঘ ১৪ বছরের অপেক্ষা ফুরাল আর্সেনাল। ম্যাচের শুরুর ভাগে কাই হাভার্টজের করা একমাত্র গোলে লিভারপুলকে তাদেরই মাঠে হারিয়েছে মিকেল আর্তেতার দল।

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:৪৯ AM30 বার পঠিত
১৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে অ্যানফিল্ডে আর্সেনালের জয়
সংবাদটি শেয়ার করুন:

খেলা ডেস্ক

অ্যানফিল্ডের দুর্গ ভেঙে সুদীর্ঘ ১৪ বছরের অপেক্ষা ফুরাল আর্সেনাল। ম্যাচের শুরুর ভাগে কাই হাভার্টজের করা একমাত্র গোলে লিভারপুলকে তাদেরই মাঠে হারিয়েছে মিকেল আর্তেতার দল। এই জয়ে আবারও প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করল লন্ডনের ক্লাবটি। রোববার রাতে অলরেডদের ডেরায় ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। লিভারপুলের মাঠে লিগে এর আগে সবশেষ ২০১২-১৩ মৌসুমে ২-০ ব্যবধানে জিতেছিল গানাররা।

ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে স্বাগতিক লিভারপুল এগিয়ে থাকলেও ফিনিশিংয়ের ব্যর্থতা তাদের ডুবিয়েছে। ৫৫ শতাংশের বেশি সময় বল পায়ে রেখে ১৭টি শট নেয় স্বাগতিকরা, কিন্তু অবিশ্বাস্যভাবে এর একটিও লক্ষ্যে ছিল না। বিপরীতে আর্সেনালের ১০টি শটের তিনটি ছিল গোলমুখে। ম্যাচের ১৬তম মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি পেয়ে যায় আর্সেনাল। নিজেদের অর্ধে লিভারপুল বল হারালে দ্রুত আক্রমণে ওঠে গানাররা।

সতীর্থের বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ডেক্লান রাইস। দূরের পোস্টে তার চমৎকার পাসে নিখুঁত এক নিচু শটে লক্ষ্যভেদ করেন জার্মান ফরোয়ার্ড হাভার্টজ। এর আট মিনিট পর আবারও সুযোগ আসে আর্সেনালের সামনে, তবে ব্রুনো গিমারাইসের শট পোস্টে যাওয়ার মুখে শেষ মুহূর্তে পা ছোঁয়াতে ব্যর্থ হন হাভার্টজ।

পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল। ৩৯তম মিনিটে ফ্লোরিয়ান ভিয়েৎসের দুর্দান্ত এক ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে এলে সমতায় ফেরা হয়নি তাদের। এর একটু পরই ফাঁকায় থাকা আলেক্সিস ম্যাচ অ্যালিস্টারের হেড লক্ষ্যভ্রষ্ট হলে আবারও হতাশ হতে হয় অলরেড সমর্থকদের। দ্বিতীয়ার্ধেও সমতায় ফেরার চেষ্টা অব্যাহত রাখে স্বাগতিকরা। তবে আর্সেনালের জমাট রক্ষণের মুখে কোনো নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি তারা।

উল্টো ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত; তবে ক্রিস্তস জলিসের জোরাল শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন লিভারপুল গোলরক্ষক আলিসন। শেষ পর্যন্ত হাভার্টজের গোলটিই পূর্ণ তিন পয়েন্ট এনে দেয় আর্সেনালকে। এই জয়ে ৯ ম্যাচে আটটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল আর্সেনাল। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ১৯ পয়েন্ট নিয়ে তিনে ব্রাইটন এবং ১৬ পয়েন্ট নিয়ে চারে চেলসি। অন্যদিকে মৌসুমে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পাওয়া লিভারপুল ১৫ পয়েন্ট নিয়ে রইল তালিকার পাঁচ নম্বরে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

মেসির জাদুতে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

মেসির জাদুতে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

এক গোল ও এক অ্যাসিস্ট- স্বভাবসুলভ নৈপুণ্যে আবারও ইন্টার মায়ামির ত্রাতা হয়ে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার জাদুকরী পারফরম্যান্সে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর এক জয় তুলে নিল মায়ামি।

বিস্তারিত......

মাইলফলক স্পর্শ করলেন বেলিংহাম

মাইলফলক স্পর্শ করলেন বেলিংহাম

রিয়াল মাদ্রিদের বড় জয়ের দিনে মাইলফলক ছোঁয়া গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। রবিবার (১ নভেম্বর) সার্দিনেরো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে একটি গোল করেন তিনি।

বিস্তারিত......


এভাবে শেষ হোক চাইনি : অ্যান্ডারসন

এভাবে শেষ হোক চাইনি : অ্যান্ডারসন

ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে ২৫ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানতে চলেছে ল্যাঙ্কাশায়ার। শৈশবের ক্লাবের এমন সিদ্ধান্তে ৪৪ বছর বয়সী এই পেসার গভীর হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন।

বিস্তারিত......