শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/জাতীয়/২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৭৬ জনে।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:৩৯ PM36 বার পঠিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৭৬ জনে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরের ১৭ দিনে মারা গেছেন ৭৯ জন। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৮৪ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ঢাকা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ১৭ দিনেই ডেঙ্গুতে ৭৯ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুরোগী রোগীর চাপে পূর্ণ হাসপাতাল, মেঝেতে চলছে চিকিৎসা

ডেঙ্গুরোগী রোগীর চাপে পূর্ণ হাসপাতাল, মেঝেতে চলছে চিকিৎসা

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘প্রথমে আমার স্ত্রী ও ছেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। এরপর মেয়ে। আর এখন আমি ডেঙ্গু আক্রান্ত হয়ে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।



আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ (১৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

বিস্তারিত......
বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান কত?

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা প্রতিনিয়ত বাড়ছেই। এমন অবস্থায় ১৭৪ স্কোর নিয়ে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের কলকাতা।

বিস্তারিত......

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত......


ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’না বানানোর আহ্বান ফজলুর রহমানের

ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’না বানানোর আহ্বান ফজলুর রহমানের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এটিকে যেন কেউ ‘সিনিয়র মাদ্রাসা’ না বানায়, এমন আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

বিস্তারিত......