বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/নগর/আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
নগর

আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ১২৩ একিউআই স্কোর নিয়ে তালিকার ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৪ AM47 বার পঠিত
আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ১২৩ একিউআই স্কোর নিয়ে তালিকার ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের মান বর্তমানে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, লাহোরের বায়ুমান সূচক (একিউআই) স্কোর ২৯৭। ২২৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ২০২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো।

তালিকায় ১৭৫ একিউআই স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। পঞ্চম স্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ১৭৪। এ ছাড়া কঙ্গোর কিনশাসা ১৬৩ স্কোর নিয়ে ষষ্ঠ, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৬২ স্কোর নিয়ে সপ্তম এবং মঙ্গোলিয়ার উলানবাটার ১৫৬ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে। নবম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৪ এবং দশম স্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১৫৩।

তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ (১৫১), ভারতের মুম্বাই (১৩৭), ঢাকা (১২৩), সিঙ্গাপুর (১২২) এবং নেপালের কাঠমান্ডু (১২০)। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর বিপজ্জনক বায়ুমানের নির্দেশক। সে হিসাবে ঢাকার বর্তমান ১২৩ একিউআই স্কোরের অর্থ, বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বায়ুদূষণের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।



শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মানুষ নানা প্রয়োজনে বিভিন্ন সময়ে দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় দোকানপাট বন্ধ, তাহলে সময় ও পরিশ্রম সব বিফলে যাবে।

বিস্তারিত......
আদা-রসুনের ডাবল সেঞ্চুরি, অস্বস্তি সবজির বাজারে

আদা-রসুনের ডাবল সেঞ্চুরি, অস্বস্তি সবজির বাজারে

রাজধানীর বাজারে আপাতত স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্য আদা ও রসুনের বাজার চড়া। রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ এই দুই পণ্যের দাম প্রতি কেজি ২০০ টাকায় পৌঁছেছে। অন্যদিকে শীতকালীন আগাম সবজি শিম, ফুলকপি ও টম্যাটোর দাম কিছুটা নাগালে এসেছে।

বিস্তারিত......


মিরপুরে উচ্ছেদের পরই দখল, সন্ধ্যায় ফের অভিযান

মিরপুরে উচ্ছেদের পরই দখল, সন্ধ্যায় ফের অভিযান

রাজধানীর মিরপুর-১ নম্বরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে কঠোর উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বিস্তারিত......