বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/ক্রিকেট/টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
ক্রিকেট

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি।

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ০২:৪১ AM33 বার পঠিত
টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
সংবাদটি শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তবে ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যাবেন জ্যোতি।

আইসিসির সবশেষ কয়েকটি টুর্নামেন্টে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার দায় পড়েছে অধিনায়কের ওপর। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সেও ভাটা পড়েছে অধিনায়ক জ্যোতির। আর এ কারণেই মূলত নেতৃত্ব ছেড়ে কিছুটা ভারমুক্ত হতে চান তিনি।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে জ্যোতি জানান, ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে চান তিনি। বিসিবিকে ই-মেইলের মাধ্যমে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। তবে এখনো তার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি বিসিবি। নারী দল দেশে আসার পর জ্যোতির সঙ্গে আলোচনা করবে বোর্ড।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, আমরা আজ জ্যোতির মেইল পেয়েছি। কিছুটা হতাশ, কারণ টুর্নামেন্ট সামনে আর এর মধ্যে এমন সিদ্ধান্ত। দেশে ফিরলে আবার কথা বলব। জ্যোতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লে নতুন করে দায়িত্ব পেতে পারেন নাহিদা আক্তার। সহ-অধিনায়ক হতে পারেন সোবহানা মোস্তারি।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

ত্রিদেশীয় সিরিজের আগে পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণে ইংল্যান্ড

ত্রিদেশীয় সিরিজের আগে পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণে ইংল্যান্ড

পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগে দেশটির নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।