শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/ফুটবল/লিগ কাপে সহজ জয় আর্সেনাল-লিভারপুলের
ফুটবল

লিগ কাপে সহজ জয় আর্সেনাল-লিভারপুলের

লিগ কাপের তৃতীয় রাউন্ডে নিজ নিজ ম্যাচে সহজ জয় পেয়েছে আর্সেনাল ও লিভারপুল।

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৩:০৫ AM24 বার পঠিত
লিগ কাপে সহজ জয় আর্সেনাল-লিভারপুলের
সংবাদটি শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক

লিগ কাপের তৃতীয় রাউন্ডে নিজ নিজ ম্যাচে সহজ জয় পেয়েছে আর্সেনাল ও লিভারপুল। ইপসউইচের বিপক্ষে ৪-২ গোলের বড় ব্যবধানে জিতেছে গানার্সরা। অন্যদিকে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে লিভারপুল।

ইপসউইচ টাউনের বিপক্ষে মাঠে নেমে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় গানার্সরা। ম্যাচের সপ্তম মিনিটেই ম্যাক্স ডোমানের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ১৬তম মিনিটে ব্যবধান ২-০ করেন ননি মাদুয়েকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন ডোমান। আর ৫৮তম মিনিটে মিকেল মেরিনো দলের চতুর্থ গোলটি করেন।

ম্যাচের ৬১তম মিনিটে আনিস মেহমেতি এবং ৯০তম মিনিটে চুবা একপোম ইসউইচের হয়ে দু’টি গোল পরিশোধ করলেও ৪-২ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আরতেতার শিষ্যরা।

এদিকে, ঘরে মাঠ অ্যানফিল্ডে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয়ে ৩-১ ব্যবধানের সহজ জয় তুলে নিয়েছে লিভারপুল। ম্যাচের ২১তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের গোলে লিড নেয় অলরেডরা। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে কডি গাকপো গোল করে লিভারপুলের ব্যবধান দ্বিগুণ করেন।

৬৮তম মিনিটে কনর গ্যালাগার টটেনহ্যামের হয়ে একটি গোল ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেন। তবে অতিরিক্ত সময়ে (৯০+১ মিনিটে) ডমিনিক জোবোস্লাই চমৎকার গোল করে লিভারপুলের ৩-১ গোলের নিশ্চিত জয় নিশ্চিত করেন।

মেসি-কাসেমিরোর গোলে মায়ামির শিরোপা

মেসি-কাসেমিরোর গোলে মায়ামির শিরোপা

পায়ের জাদুতে ফুটবলবিশ্বকে অসংখ্যবার মুগ্ধ করেছেন লিওনেল মেসি। তবে ফাইনালের রাতে ইন্টার মায়ামির ঘরের মাঠে দেখা গেল অন্য এক মেসিকে।



৬ ফুট ৫ ইঞ্চির হালান্ডকেও খুদে’ বানিয়ে দিলেন দ্য মাউন্টেন

৬ ফুট ৫ ইঞ্চির হালান্ডকেও খুদে’ বানিয়ে দিলেন দ্য মাউন্টেন

ফুটবল মাঠে ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার আর্লিং হালান্ডকে দেখে প্রতিপক্ষের রক্ষণভাগের অনেকেরই ঘুম হারাম হওয়ার জোগাড়।

বিস্তারিত......