বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/জাতীয়/সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে : ত্রাণমন্ত্রী
জাতীয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে : ত্রাণমন্ত্রী

দুর্যোগকালীন মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭ AM54 বার পঠিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে : ত্রাণমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন:

বাসস

দুর্যোগকালীন মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বানিয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শুধু দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করলেই হবে না, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষা উপকরণ, পোশাক ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকার পরও শিক্ষার্থীদের পড়াশোনার মান প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোর কারণ খুঁজে বের করতে হবে। এ জন্য শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।

মন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়নের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ তৈরি হবে। পাশাপাশি বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় বাসিন্দারা এখানে নিরাপদ আশ্রয় নিতে পারবেন। শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আসার পথে তিনি একটি কিন্ডারগার্টেন বিদ্যালয় পরিদর্শন করেছেন। সেখানে জরাজীর্ণ ভবনে সীমিত সুযোগ-সুবিধার মধ্যে শিক্ষার্থীরা পড়াশোনা করলেও তাদের ফলাফল ভালো। শিক্ষার্থীদের মাসিক বেতন মাত্র ৩০০ টাকা এবং শিক্ষকদের বেতনও সন্তোষজনক নয় বলে তিনি জানতে পেরেছেন।

তিনি বলেন, অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত ভবন, শিক্ষার্থীদের পোশাক, খাবার, বিনামূল্যে বইসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। শিক্ষকদের বেতন-ভাতাও তুলনামূলক ভালো। এরপরও শিক্ষার্থীদের প্রত্যাশিত ফলাফল নিশ্চিত না হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, পাঠদানের মান ও শিক্ষার্থীদের শেখার অগ্রগতিও নিশ্চিত করতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে তাদের আগে দেয়া ২২ দফা নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। সময়ের সঙ্গে শিক্ষাদান পদ্ধতি ও চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে। কোনো শিক্ষার্থী যেন মানসম্মত শিক্ষার অভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছেড়ে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বাধ্য না হয়, সেদিকে শিক্ষকদের বিশেষ নজর দিতে হবে। অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. ইনছাফুল হক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছে বাংলাদেশ।



দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত......
প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে

প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান, টহল জোরদার ও প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা, বিশেষ করে সুন্দরবন ও বঙ্গোপসাগরসংলগ্ন জলসীমায় জলদস্যুতা উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিস্তারিত......

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প

বর্তমান সরকারের মাস্টার প্রকল্প পদ্মা ব্যারাজ জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়িত হলে পরিকল্পিতভাবে পানি সংরক্ষণ করা সম্ভব হবে।

বিস্তারিত......


ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকার প্রবেশমুখ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বিস্তারিত......