বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/জাতীয়/সার নিয়ে কারসাজি করলে আইনানুগ ব্যবস্থা : কৃষিমন্ত্রী
জাতীয়

সার নিয়ে কারসাজি করলে আইনানুগ ব্যবস্থা : কৃষিমন্ত্রী

সার নিয়ে কোনো ধরনের কারসাজি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৮ PM14 বার পঠিত
সার নিয়ে কারসাজি করলে আইনানুগ ব্যবস্থা : কৃষিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক, রাজশাহী

সার নিয়ে কোনো ধরনের কারসাজি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বুধবার সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগের সার, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ সতর্কতার কথা জানান। কৃষিমন্ত্রী বলেন, চাহিদার বিপরীতে বাড়তি সার সরকার দেবে, তবে সীমান্ত পার করার জন্য নয়। ভারতে নন-ইউরিয়া এবং মিয়ানমারে ইউরিয়া সারের দাম বেশি। এ কারণে মিয়ানমার-সংলগ্ন সীমান্ত এলাকায় ইউরিয়া এবং ভারত-সংলগ্ন এলাকায় নন-ইউরিয়া সারের সংকট দেখানো হচ্ছে। সার পাচার বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানাই।

ডিলারদের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ডিলারশিপ নিয়ে ভাড়া দিলে ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বরাদ্দ করা সার সঠিক সময়ে না তুললে ডিলারকে খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নির্দিষ্ট সময় অনুযায়ী সকাল ৬টায় সারের ডিলারের দোকান খুলতে হবে এবং সন্ধ্যা ৬টার আগে যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী বলেন, উৎপাদন বাড়াতে সরকার সব ধরনের সার সরবরাহ করবে। তবে নতুন শস্য উৎপাদনে সারের ব্যবহার নিয়ে মাঠ কর্মকর্তাদের সচেতনতা বাড়াতে হবে। নিয়ম ভঙ্গ করলে প্রশাসন বা ব্যবসায়ী যেই হোক, ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে যেসব কারখানা বন্ধ রাখা হয়েছে, সেগুলো খুলে দিয়ে উৎপাদন স্বাভাবিক করতে মালিকদের প্রতিও আহ্বান জানান।



প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত দেশ গড়তে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত দেশ গড়তে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ কাজে লাগিয়ে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

বিস্তারিত......
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ

সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে প্রবেশ ও অবস্থানের সময় কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বিস্তারিত......

৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মালয়েশিয়ায় আটক বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ।

বিস্তারিত......


এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা

প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে শিক্ষার্থীরা। এ থেকে উত্তোরণের জন্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করতে যাচ্ছে সরকার।

বিস্তারিত......