বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/পুঁজিবাজার/সূচকের উত্থানে শেয়ারবাজারে লেনদেন শুরু
পুঁজিবাজার

সূচকের উত্থানে শেয়ারবাজারে লেনদেন শুরু

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৮:২৬ AM48 বার পঠিত
সূচকের উত্থানে শেয়ারবাজারে লেনদেন শুরু
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করে।

ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৯৬ ও ২০৮৭ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৫২টির এবং অপরির্বতিত রয়েছে ৯০টি কোম্পানির শেয়ারদর।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, সার্প ইন্ডাস্ট্রি, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, এনভয় টেক্সটাইল, আলহাজ্ব টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, সামিট পোর্ট ও ফার কেমিক্যাল। এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮৯ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ১৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের দর।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

পুঁজিবাজারে বিদেশি লেনদেন বেড়েছে

পুঁজিবাজারে বিদেশি লেনদেন বেড়েছে

সংস্কার উদ্যোগ ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার ফলে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। চলতি বছরের প্রথম আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। শুধু তাই নয়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই লেনদেনের পরিমাণ গত বছরের পুরো বছরের মোট লেনদেনের প্রায় ৯৪ শতাংশে পৌঁছেছে।