বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/জাতীয়/আজকের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
জাতীয়

আজকের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ

সরকারি বাসা পুরোটা ভাড়া বা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল—এমন হুঁশিয়ারি দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকারি আবাসন অধিদপ্তর। আজ ৩১ অক্টোবর শনিবারের মধ্যে ওই সব বাসা থেকে ভাড়াটিয়াদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:১১ AM47 বার পঠিত
আজকের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

সরকারি বাসা পুরোটা ভাড়া বা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল—এমন হুঁশিয়ারি দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকারি আবাসন অধিদপ্তর। আজ ৩১ অক্টোবর শনিবারের মধ্যে ওই সব বাসা থেকে ভাড়াটিয়াদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বরাদ্দ পাওয়া সরকারি চাকরিজীবীকেই বসবাস করতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি পরিদর্শনে দেখা গেছে, বরাদ্দ পাওয়া কয়েকজন ব্যক্তি তাদের বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যদের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।

এরই মধ্যে যারা বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা পুরোটা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন, তাদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরিয়ে দিয়ে বরাদ্দ পাওয়া বাসায় নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদপ্তর সতর্ক করেছে, নির্ধারিত সময়ের পর কোনো বাসা বা ফ্ল্যাট ভাড়া বা সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী আর কোনো নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট বরাদ্দগ্রহীতার দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

সার নিয়ে কারসাজি করলে আইনানুগ ব্যবস্থা : কৃষিমন্ত্রী

সার নিয়ে কারসাজি করলে আইনানুগ ব্যবস্থা : কৃষিমন্ত্রী

সার নিয়ে কোনো ধরনের কারসাজি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।



সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ

সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে প্রবেশ ও অবস্থানের সময় কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বিস্তারিত......
৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মালয়েশিয়ায় আটক বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ।

বিস্তারিত......

কাল মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাল মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো মোংলা বন্দরে যাচ্ছেন তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তার এ সফরকে কেন্দ্র করে বন্দরে নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

বিস্তারিত......


নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সোলার এক্সপো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিস্তারিত......