বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/আশুলিয়া বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ভাঙচুর ও অগ্নিসংযোগ
সারাদেশ

আশুলিয়া বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আশুলিয়ায় বেতন-মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৭ AM59 বার পঠিত
আশুলিয়া বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ভাঙচুর ও অগ্নিসংযোগ
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক, উপজেলা

আশুলিয়ায় বেতন-মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিকদের কর্মবিরতির কারণে দিনভর কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। সন্ধ্যায় বিক্ষোভকারীরা অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার নিউজ গার্মেন্টসের চতুর্থ ও পঞ্চম তলার শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। দুপুরের খাবারের বিরতির পর কারখানাটির অন্য শ্রমিকরাও কাজ বন্ধ রাখেন। একই দাবিতে নিট এশিয়া কারখানার শ্রমিকরাও দুপুরের পর কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন। এ ছাড়া নিউ এজ গার্মেন্টসের শ্রমিকরাও সারাদিন কর্মবিরতি পালন করেন।

পরে ছুটির সময় এসব কারখানার শ্রমিকদের একটি অংশ দলবদ্ধ হয়ে নরসিংহপুর এলাকার অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে গিয়ে জড়ো হন। এ সময় তারা ওই কারখানার শ্রমিকদেরও কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসার আহ্বান জানান। একপর্যায়ে বিক্ষোভকারীরা কারখানাটির প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। এ সময় সেখানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ নিজস্ব পানির লাইন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনন্ত গার্মেন্টস কর্তৃপক্ষ কারখানাটিতে ছুটি ঘোষণা করে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, "নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে শ্রমিকদের বিক্ষোভ ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সকাল থেকে দুটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানার আশেপাশে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।"

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

গাজীপুরে আজ পুলিশের পাশাপাশি বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

গাজীপুরে আজ পুলিশের পাশাপাশি বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে।



শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব : গাজীপুর পুলিশ

শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব : গাজীপুর পুলিশ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হয়নি বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।

বিস্তারিত......
গাজীপুরে শ্রমিক আন্দোলনে বহিরাগত ঠেকাতে কঠোর প্রশাসন, বাড়িওয়ালাদের জন্য গণবিজ্ঞপ্তি

গাজীপুরে শ্রমিক আন্দোলনে বহিরাগত ঠেকাতে কঠোর প্রশাসন, বাড়িওয়ালাদের জন্য গণবিজ্ঞপ্তি

গাজীপুরে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের তৎপরতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কালিয়াকৈর উপজেলা প্রশাসন, পৌরসভা এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পক্ষ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তি ও সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিস্তারিত......

শরীয়তপুরে সালিশ শেষে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

শরীয়তপুরে সালিশ শেষে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

শরীয়তপুরের ডামুড্যায় লামিয়া বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রবিউল ছৈয়ালের বিরুদ্ধে।

বিস্তারিত......


আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর মিরপুরে, সাভারের আশুলিয়ায় ও গাজীপুরে সোমবার সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে আশুলিয়ায় ও মিরপুরে আন্দোলনরত শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল-টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিস্তারিত......