বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/সম্পত্তি নিয়ে বিরোধের জের, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!
সারাদেশ

সম্পত্তি নিয়ে বিরোধের জের, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর মারধরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর (৬০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৪ AM35 বার পঠিত
সম্পত্তি নিয়ে বিরোধের জের, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক, চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর মারধরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর (৬০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নিজগাছতলা গ্রামের ইচুলী সড়কের উত্তর পাশের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান পাটোয়ারী ওই বাড়ির মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে। তিনি সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসন্তান রেখে গেছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর (৫০) সঙ্গে শাহজাহানের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শাহ আলম ও তার স্ত্রী প্রায়ই দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায়ও তারা দুজন মিলে শাহজাহানকে বেদম মারধর করেন। একপর্যায়ে তাকে বাড়ির পাশের বাঁশের কঞ্চির ঝোপে ফেলে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহজাহান দৃষ্টিপ্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে তাদের বিরোধ মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। মরদেহ থানায় রয়েছে বলে তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. ফেরদৌস হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব : গাজীপুর পুলিশ

শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব : গাজীপুর পুলিশ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হয়নি বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।



আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর মিরপুরে, সাভারের আশুলিয়ায় ও গাজীপুরে সোমবার সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে আশুলিয়ায় ও মিরপুরে আন্দোলনরত শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল-টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিস্তারিত......
টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, আটক ১

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, আটক ১

গাজীপুরের টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

বিস্তারিত......

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর সাময়িক সময়ের জন্য ওয়ার্ডে থাকা শিশু রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্তারিত......


১৪৪ ধারা জারি : ইনানীর গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত, তিন স্তরের নিরাপত্তাবলয়

১৪৪ ধারা জারি : ইনানীর গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত, তিন স্তরের নিরাপত্তাবলয়

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীর থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন আপাতত জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিস্তারিত......