বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/কিশোর গ্যাংবিরোধী অভিযান, আরও ৩৫১ জন আটক
সারাদেশ

কিশোর গ্যাংবিরোধী অভিযান, আরও ৩৫১ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে আরও ৩৫১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২ AM46 বার পঠিত
কিশোর গ্যাংবিরোধী অভিযান, আরও ৩৫১ জন আটক
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে আরও ৩৫১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান। পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ বিশেষ অভিযানে ৩৬ দিনে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো. লুৎফর রহমান বলেন, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবির সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

তিনি বলেন, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব : গাজীপুর পুলিশ

শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব : গাজীপুর পুলিশ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হয়নি বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।



সম্পত্তি নিয়ে বিরোধের জের, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

সম্পত্তি নিয়ে বিরোধের জের, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর মারধরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর (৬০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিস্তারিত......
আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর মিরপুরে, সাভারের আশুলিয়ায় ও গাজীপুরে সোমবার সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে আশুলিয়ায় ও মিরপুরে আন্দোলনরত শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল-টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিস্তারিত......

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, আটক ১

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, আটক ১

গাজীপুরের টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

বিস্তারিত......


১৪৪ ধারা জারি : ইনানীর গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত, তিন স্তরের নিরাপত্তাবলয়

১৪৪ ধারা জারি : ইনানীর গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত, তিন স্তরের নিরাপত্তাবলয়

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীর থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন আপাতত জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিস্তারিত......