বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/বিরোধীদলীয় রাজনীতি সঠিক জায়গায় নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সারাদেশ

বিরোধীদলীয় রাজনীতি সঠিক জায়গায় নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিন কে বিপুল ভোটে নির্বাচিত করে সাধারণ ভোটাররা বুঝিয়ে দিয়েছেন বিএনপির রাজনীতির সঠিক এবং বিরোধী দলীয় রাজনীতি এখন সঠিক জায়গায় নেই।

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৫ PM46 বার পঠিত
বিরোধীদলীয় রাজনীতি সঠিক জায়গায় নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক, পঞ্চগড়

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিন কে বিপুল ভোটে নির্বাচিত করে সাধারণ ভোটাররা বুঝিয়ে দিয়েছেন বিএনপির রাজনীতির সঠিক এবং বিরোধী দলীয় রাজনীতি এখন সঠিক জায়গায় নেই। শুক্রবার বিকেলে জেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কর্যালয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই বাংলাদেশে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা একাত্তরকে বিশ্বাস করে না, যারা ২৪ কে বিশ্বাস করে না, যারা ৯০ কে বিশ্বাস করে না, এইরকম ফ্যাসিস্ট, এইরকম স্বৈরাচার এবং গুপ্তসূপ্তরা আজকে ঐক্যবদ্ধ হয়ে এই তারেক রহমানের সরকার, উন্নয়নের ধারাকে আজকের তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় মানুষের দোড়গড়ায় পৌঁছে দিচ্ছেন। এটাকে তারা বিনাশ করতে চান, বিনিষ্ট করতে চান।

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে যদি নেতৃত্ব দিতে চাই, সেই নেতৃত্ব দেওয়ার জন্য নিজের ইমেজ তৈরি করতে হবে। এইখানে কোন কর্মীর অপকর্মের দায়ভার কিন্তু আমরা নিব না। কাজেই আমি মনে করি সেই ক্ষেত্রে আমাদের কোন ব্যক্তিগত কর্মকাণ্ড যেন দল ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। নতুবা তুমি যত রকম তদবির করো না কেন, আমি ব্যক্তিগতভাবে সেইখানে, আমি মনে করি তোমার কোন যোগ্যতা নাই। কারণ দল যদি তোমার কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়, সেখানে তোমাকে মাথায় নিয়ে আমরা নাচবো না।

এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় ফিরে আসে।পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় জেলা যুবদলর সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায়, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,আব্দুল্লাহ আল মামুন রনিক, ইউনুস শেখসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

গাজীপুরে আজ পুলিশের পাশাপাশি বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

গাজীপুরে আজ পুলিশের পাশাপাশি বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে।



শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব : গাজীপুর পুলিশ

শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব : গাজীপুর পুলিশ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হয়নি বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।

বিস্তারিত......
গাজীপুরে শ্রমিক আন্দোলনে বহিরাগত ঠেকাতে কঠোর প্রশাসন, বাড়িওয়ালাদের জন্য গণবিজ্ঞপ্তি

গাজীপুরে শ্রমিক আন্দোলনে বহিরাগত ঠেকাতে কঠোর প্রশাসন, বাড়িওয়ালাদের জন্য গণবিজ্ঞপ্তি

গাজীপুরে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের তৎপরতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কালিয়াকৈর উপজেলা প্রশাসন, পৌরসভা এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পক্ষ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তি ও সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিস্তারিত......

শরীয়তপুরে সালিশ শেষে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

শরীয়তপুরে সালিশ শেষে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

শরীয়তপুরের ডামুড্যায় লামিয়া বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রবিউল ছৈয়ালের বিরুদ্ধে।

বিস্তারিত......


আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর মিরপুরে, সাভারের আশুলিয়ায় ও গাজীপুরে সোমবার সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে আশুলিয়ায় ও মিরপুরে আন্দোলনরত শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল-টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিস্তারিত......