শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/খেলাধুলা/ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে বায়ার্নের গোলবন্যা, কেইনের রেকর্ড
খেলাধুলা

ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে বায়ার্নের গোলবন্যা, কেইনের রেকর্ড

জার্মান বুন্দেসলিগায় এক প্রকার গোলের ঝড় তুলল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে চলতি মৌসুমে নিজেদের অপরাজিত যাত্রা আরও শক্তিশালী করেছে ভিনসেন্ট কোম্পানির দল।

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:৫৮ AM23 বার পঠিত
ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে বায়ার্নের গোলবন্যা, কেইনের রেকর্ড
সংবাদটি শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক

জার্মান বুন্দেসলিগায় এক প্রকার গোলের ঝড় তুলল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে চলতি মৌসুমে নিজেদের অপরাজিত যাত্রা আরও শক্তিশালী করেছে ভিনসেন্ট কোম্পানির দল। ম্যাচটিতে হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছেন মাইকেল অলিসে। পাশাপাশি ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন হ্যারি কেইন। শুক্রবার রাতে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য বিস্তার করে বায়ার্ন। ১৮ মিনিটে আলফোনসো ডেভিসের পাস থেকে দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন জামাল মুসিয়ালা।

৩৯ মিনিটে মাইকেল অলিসেকে ফাউল করে বক্সে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় বায়ার্ন। স্পটকিক থেকে গোল করে ব্যবধান ২-০ করেন কেইন। এই গোলের মধ্য দিয়ে বুন্দেসলিগায় ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ইংলিশ স্ট্রাইকার। মাত্র ৯৮ ম্যাচে এই কীর্তি গড়েন তিনি, যা প্রতিযোগিতাটির ইতিহাসে দ্রুততম। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে ব্যবধান আরও বাড়ান অলিসে। মুসিয়ালার সহায়তায় দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করে বায়ার্নকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।

বিরতির পরও থামেনি বায়ার্নের আক্রমণ। ৫৪ মিনিটে অলিসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন কেন। এরপর ৭০ মিনিটে আলফোনসো ডেভিসের সহায়তায় গোল করেন ইসমাইল সাইবারি। এরপর ৭৩ মিনিটে টম বিশফের পাস থেকে গোল করে হ্যাটট্রিকের পথে এগিয়ে যান অলিসে। মাত্র তিন মিনিট পর বিশফের আরেকটি সহায়তায় নিজের তৃতীয় গোলটি করে বায়ার্নকে এনে দেন ৭-০ ব্যবধানের বিশাল জয়। এই জয়ে চার ম্যাচে বায়ার্নের পয়েন্ট দাঁড়িয়েছে ১০। ফলে অন্তত সাময়িকভাবে বুন্দেসলিগার শীর্ষে উঠে গেছে তারা। অন্যদিকে ইউনিয়ন বার্লিন চার ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে।

লাহোর হাইকোর্টে ব্যর্থ হয়ে এবার আইসিসির দ্বারস্থ রিজওয়ান

লাহোর হাইকোর্টে ব্যর্থ হয়ে এবার আইসিসির দ্বারস্থ রিজওয়ান

লাহোর হাইকোর্টে রিট পিটিশন খারিজ হওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শরণাপন্ন হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।



৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ৪৯৫টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃজনে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। গতকাল এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিস্তারিত......
দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসে টানা দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে তারা। এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

বিস্তারিত......

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময় সকাল ৯টায় খেলা শুরুর জন্য টসও করতে পারেননি আম্পায়াররা।

বিস্তারিত......


বাংলাদেশের ম্যাচসহ ম্যাচসহ টিভিতে যা দেখবেন

বাংলাদেশের ম্যাচসহ ম্যাচসহ টিভিতে যা দেখবেন

এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আজ সকালে চীনের মুখোমুখি বাংলাদেশ।

বিস্তারিত......