শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/খেলাধুলা/জিদানের দলে নতুন মুখের ছড়াছড়ি
খেলাধুলা

জিদানের দলে নতুন মুখের ছড়াছড়ি

স্বপ্নপূরণের পর এবার বাস্তব মঞ্চে জিনেদিন জিদান। ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে ম্যাচ পরিচালনার দায়িত্ব শুরু হচ্ছে তার।

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:০০ AM24 বার পঠিত
জিদানের দলে নতুন মুখের ছড়াছড়ি
সংবাদটি শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক

স্বপ্নপূরণের পর এবার বাস্তব মঞ্চে জিনেদিন জিদান। ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে ম্যাচ পরিচালনার দায়িত্ব শুরু হচ্ছে তার। নেশনস লিগকে সামনে রেখে ফরাসি ফুটবলে কিংবদন্তির নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। লিগকে সামনে রেখে গতকাল প্রথমবারের মতো ফ্রান্সের স্কোয়াড ঘোষণা করেন ‘জিজু’। ২৩ সদস্যের দলে রাখা হয়েছে পাঁচজন নতুন মুখ—জেরেমি জ্যাকে, অ্যান্ডি দিউফ, লুকাস দা কুনহা, এস্তেবান লিপল ও গুইলাম রেস্তেস। দলে কিলিয়ান এমবাপ্পেকে অধিনায়ক হিসেবে রেখেছেন তিনি।

এমবাপ্পেকে নিয়ে জিদান বলেন, “সে আমার দলের অধিনায়ক। সে বিশ্বের সেরা খেলোয়াড়।”দিদিয়ের দেশমের বিদায়ের পর ফ্রান্স দলের দায়িত্ব নিয়েছেন জিদান। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। কোচ হিসেবে তার অভিষেক হবে আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে। নেশনস লিগে এই ফিফা উইন্ডোতে ফ্রান্সের অন্য প্রতিপক্ষ বেলজিয়াম (হোম ও অ্যাওয়ে) এবং ইতালি।

গোলরক্ষক : মাইক মাইনিয়ঁ, রবিন রিসার ও গুইলাম রেস্তেস।

ডিফেন্ডার : দায়োত উপামেকানো, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সাঁস লাক্রোয়া, জেরেমি জ্যাকে, অ্যান্ডি দিউফ, পিয়েরে কালুলু, আদ্রিয়াঁ ট্রুফার্ট।

মিডফিল্ডার : মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, ওয়ারেন জেইর-এমেরি, রায়ান চেরকি, লুকাস দা কুনহা, এদুয়ার্দো কামাভিঙ্গা।

ফরোয়ার্ড : উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, এস্তেবান লিপাল, দেজিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা।

ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে বায়ার্নের গোলবন্যা, কেইনের রেকর্ড

ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে বায়ার্নের গোলবন্যা, কেইনের রেকর্ড

জার্মান বুন্দেসলিগায় এক প্রকার গোলের ঝড় তুলল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে চলতি মৌসুমে নিজেদের অপরাজিত যাত্রা আরও শক্তিশালী করেছে ভিনসেন্ট কোম্পানির দল।



৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ৪৯৫টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃজনে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। গতকাল এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিস্তারিত......
দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসে টানা দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে তারা। এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

বিস্তারিত......

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময় সকাল ৯টায় খেলা শুরুর জন্য টসও করতে পারেননি আম্পায়াররা।

বিস্তারিত......


বাংলাদেশের ম্যাচসহ ম্যাচসহ টিভিতে যা দেখবেন

বাংলাদেশের ম্যাচসহ ম্যাচসহ টিভিতে যা দেখবেন

এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আজ সকালে চীনের মুখোমুখি বাংলাদেশ।

বিস্তারিত......