শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/খেলাধুলা/জুলকানে দেশের প্রথম ‘বেয়ার-নাকল’বক্সিং, রিংয়ে সুরা কৃষ্ণ-অমিও
খেলাধুলা

জুলকানে দেশের প্রথম ‘বেয়ার-নাকল’বক্সিং, রিংয়ে সুরা কৃষ্ণ-অমিও

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় বসছে ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ (জেডএফসি) ২: প্রাইড অব বাংলাদেশ’।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:২২ PM48 বার পঠিত
জুলকানে দেশের প্রথম ‘বেয়ার-নাকল’বক্সিং, রিংয়ে সুরা কৃষ্ণ-অমিও
সংবাদটি শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় বসছে ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ (জেডএফসি) ২: প্রাইড অব বাংলাদেশ’। এই মেগা কমব্যাট স্পোর্টস ইভেন্টের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বেয়ার-নাকল’ বা গ্লাভস ছাড়া খালি হাতে বক্সিং লড়াই। সাত দেশের ফাইটারদের অংশগ্রহণে জমজমাট এক ফাইট নাইটের প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা। শুক্রবারের এই ইভেন্টটি মূলত গত এপ্রিলে অনুষ্ঠিত ‘জেডএফসি ১: দ্য টেকওভার’-এর ধারাবাহিকতা। প্রথম আসরের সাফল্যের পর এবার আরও বড় পরিসরে ফিরছে জেডএফসি।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে বিশ্বমানের জুলকান ইনডোর অ্যারেনার মাধ্যমে বাংলাদেশে কমব্যাট স্পোর্টসের একটি স্থায়ী ঠিকানা তৈরির লক্ষ্য আয়োজকদের। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশে পেশাদার ফাইটের প্রসার এবং স্থানীয় প্রতিভাদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে এই আয়োজন গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা সংশ্লিষ্টদের। এবারের আসরে থাকছে মোট ১০টি বাউট বা লড়াই। এর মধ্যে পাঁচটিই শিরোপা নির্ধারণী বা টাইটেল ম্যাচ। দেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিপক্ষদের বিপক্ষে লড়াই করে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ফাইটাররা।

আসরের মূল লড়াইয়ে ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই শিরোপার জন্য মুখোমুখি হবেন বাংলাদেশের স্থানীয় ফেভারিট মাসজেদুল রেজা অমিও ও থাইল্যান্ডের থানাপাত তিথাম। পাঁচ রাউন্ডের এই লড়াইয়ে মহাদেশীয় শিরোপা জয়ের লক্ষ্য থাকবে অমিওর।

তবে এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ দেশে প্রথমবারের মতো ‘বেয়ার-নাকল বক্সিং’। বক্সিংয়ের এই আদি রূপে কোনো গ্লাভস ছাড়াই তিন রাউন্ডের লড়াইয়ে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ফাইটার উইল চোপ ও ইরানের মোস্তফা আশুরি। কো-মেইন ইভেন্টে জেডএফসি বক্সিং টাইটেলের জন্য ছয় রাউন্ডের লড়াইয়ে রিংয়ে নামবেন বাংলাদেশের তারকা বক্সার সুরা কৃষ্ণ চাকমা। তার প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার কুন্দিমাং। রাতের বাকি লড়াইয়েও থাকছে একাধিক শিরোপা নির্ধারণী ম্যাচ। জেডএফসি মুয়ে থাই মুকুটের জন্য বাংলাদেশের মোহাম্মদ রাশেদ লড়বেন মালয়েশিয়ার এরওয়ান্দি কালাইয়ের বিপক্ষে। আরেকটি জেডএফসি বক্সিং টাইটেলের লড়াইয়ে বাংলাদেশের সিরাজুল রাব্বির প্রতিপক্ষ সিঙ্গাপুরের শন রাফায়েল সানি।

আন্ডারকার্ডেও থাকছে মিশ্র মার্শাল আর্টসের (এমএমএ) লড়াই। সেখানে বাংলাদেশের মনজুর আলম মুখোমুখি হবেন ইন্দোনেশিয়ার ফিলিপাস রাঙ্গার। পেশাদার নারী বক্সিংয়ে ছয় রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের সানজিদা জান্নাতের প্রতিপক্ষ মালয়েশিয়ার মেরেডি মাইকেল। এর আগে ফাইট নাইটের শুরু হবে অল-বাংলাদেশি নারী সেমি-প্রো মুয়ে থাই লড়াই দিয়ে। এতে মুখোমুখি হবেন গাজী আরনাজ ও শম্পা ইসলাম।

অন্যান্য পেশাদার বক্সিং লড়াইয়ে বাংলাদেশের রাকিব হোসেনের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার দেদি ইমপ্রাক্স। আর সিঙ্গাপুরের ডোনোভান ম্যাকিনটায়ারের বিপক্ষে লড়বেন বাংলাদেশের গনাদান চাকমা। নিয়ম অনুযায়ী, নারী পেশাদার বক্সিংয়ের লড়াই ছাড়া প্রতিটি বাউটের একেকটি রাউন্ড হবে তিন মিনিটের। মূল লড়াইয়ে প্রতি রাউন্ডের মাঝে দুই মিনিটের বিরতি থাকবে। অন্য সব লড়াইয়ে রাউন্ডের মাঝে বিরতি থাকবে এক মিনিট।

লাহোর হাইকোর্টে ব্যর্থ হয়ে এবার আইসিসির দ্বারস্থ রিজওয়ান

লাহোর হাইকোর্টে ব্যর্থ হয়ে এবার আইসিসির দ্বারস্থ রিজওয়ান

লাহোর হাইকোর্টে রিট পিটিশন খারিজ হওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শরণাপন্ন হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।



৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ৪৯৫টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃজনে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। গতকাল এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিস্তারিত......
দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসে টানা দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে তারা। এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

বিস্তারিত......

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময় সকাল ৯টায় খেলা শুরুর জন্য টসও করতে পারেননি আম্পায়াররা।

বিস্তারিত......


বাংলাদেশের ম্যাচসহ ম্যাচসহ টিভিতে যা দেখবেন

বাংলাদেশের ম্যাচসহ ম্যাচসহ টিভিতে যা দেখবেন

এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আজ সকালে চীনের মুখোমুখি বাংলাদেশ।

বিস্তারিত......