বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, আটক ১
সারাদেশ

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, আটক ১

গাজীপুরের টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৪ AM49 বার পঠিত
টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, আটক ১
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক, টঙ্গী

গাজীপুরের টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় নজরুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় এই বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় কারখানা থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ল্যাবে ব্যবহৃত রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি স্থানে ইয়াবা তৈরির সরঞ্জাম ও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের সন্ধান পায় পুলিশ। পরে সেখান থেকে এসব সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।

টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান জানান, এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে নজরুল ইসলাম বাপ্পীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

গাজীপুরে আজ পুলিশের পাশাপাশি বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

গাজীপুরে আজ পুলিশের পাশাপাশি বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে।



শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব : গাজীপুর পুলিশ

শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব : গাজীপুর পুলিশ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হয়নি বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।

বিস্তারিত......
গাজীপুরে শ্রমিক আন্দোলনে বহিরাগত ঠেকাতে কঠোর প্রশাসন, বাড়িওয়ালাদের জন্য গণবিজ্ঞপ্তি

গাজীপুরে শ্রমিক আন্দোলনে বহিরাগত ঠেকাতে কঠোর প্রশাসন, বাড়িওয়ালাদের জন্য গণবিজ্ঞপ্তি

গাজীপুরে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের তৎপরতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কালিয়াকৈর উপজেলা প্রশাসন, পৌরসভা এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পক্ষ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তি ও সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিস্তারিত......

শরীয়তপুরে সালিশ শেষে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

শরীয়তপুরে সালিশ শেষে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

শরীয়তপুরের ডামুড্যায় লামিয়া বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রবিউল ছৈয়ালের বিরুদ্ধে।

বিস্তারিত......


আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর মিরপুরে, সাভারের আশুলিয়ায় ও গাজীপুরে সোমবার সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে আশুলিয়ায় ও মিরপুরে আন্দোলনরত শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল-টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিস্তারিত......