শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/খেলাধুলা/দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ
খেলাধুলা

দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসে টানা দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে তারা। এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:১৪ PM35 বার পঠিত
দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমসে টানা দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে তারা। এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। নাগাই স্টেডিয়ামে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একাদশে ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচের বড় হারের পর শুরু থেকেই রক্ষণ সামলে খেলার কৌশল নেন কোচ পিটার বাটলার। তবে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৪ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার আক্রমণের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি দলটি।

১৬ মিনিটে কিম মিন-জির শটে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এরপর গোলরক্ষক রূপনা চাকমার কয়েকটি দারুণ সেভ বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখে। ৩৩ মিনিটে কর্নার থেকে আসা বল প্রথম প্রচেষ্টায় ঠেকানোর পর ফিরতি বলও রুখে দেন রূপনা। দুই মিনিট পর চু হাইজুর দূরপাল্লার শটও লাফিয়ে উঠে ফিস্ট করে সরিয়ে দেন তিনি। তবে ৪২ মিনিটে আর রক্ষা হয়নি। দ্রুত প্রতি আক্রমণে উঠে জং দা-বিন গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির আগে আরও একবার গোলের সুযোগ পেয়েছিলেন দা-বিন, কিন্তু তার হেড ধরে ফেলেন রূপনা।

দ্বিতীয়ার্ধে নিজেদের খেলায় কিছুটা পরিবর্তন আনে বাংলাদেশ। মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমারা নিচ থেকে পাস বাড়িয়ে আক্রমণে ওঠার চেষ্টা করেন। এতে গোলের সুযোগও তৈরি হয়। ৫৬ মিনিটে দক্ষিণ কোরিয়ার বক্সে ঢোকার চেষ্টা করেন আনিকা সিদ্দিকী। তাকে আটকে দেন গোলরক্ষক। দুই মিনিট পর শামসুন্নাহার জুনিয়রের থ্রু পাস ধরে টপ কর্নার লক্ষ্য করে শট নেন আনিকা। সেটিও রুখে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক। এরপর ম্যাচে ফেরার সুযোগ হারিয়ে ফেলে বাংলাদেশ। ৬৫ মিনিটে চোই ইউরির গোলে ব্যবধান ৩-০ করে দক্ষিণ কোরিয়া। ৭৭ মিনিটে জি সো-ইউন গোল করলে ব্যবধান হয় ৪-০। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ইউরি দক্ষিণ কোরিয়াকে ৫-০ ব্যবধানে এগিয়ে নেন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে কো ইউ-জিনের গোলে দক্ষিণ কোরিয়ার ৬-০ গোলের জয় নিশ্চিত হয়। এশিয়ান গেমসে দুই ম্যাচ খেলে বাংলাদেশের জালে এখন পর্যন্ত ১৬ গোল। বিপরীতে প্রতিপক্ষের জালে কোনো গোলই দিতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর মিয়ানমারের মুখোমুখি হবে রূপনা-ঋতুপর্ণারা।

লাহোর হাইকোর্টে ব্যর্থ হয়ে এবার আইসিসির দ্বারস্থ রিজওয়ান

লাহোর হাইকোর্টে ব্যর্থ হয়ে এবার আইসিসির দ্বারস্থ রিজওয়ান

লাহোর হাইকোর্টে রিট পিটিশন খারিজ হওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শরণাপন্ন হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।



জুলকানে দেশের প্রথম ‘বেয়ার-নাকল’বক্সিং, রিংয়ে সুরা কৃষ্ণ-অমিও

জুলকানে দেশের প্রথম ‘বেয়ার-নাকল’বক্সিং, রিংয়ে সুরা কৃষ্ণ-অমিও

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় বসছে ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ (জেডএফসি) ২: প্রাইড অব বাংলাদেশ’।

বিস্তারিত......
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ৪৯৫টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃজনে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। গতকাল এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিস্তারিত......

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময় সকাল ৯টায় খেলা শুরুর জন্য টসও করতে পারেননি আম্পায়াররা।

বিস্তারিত......


বাংলাদেশের ম্যাচসহ ম্যাচসহ টিভিতে যা দেখবেন

বাংলাদেশের ম্যাচসহ ম্যাচসহ টিভিতে যা দেখবেন

এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আজ সকালে চীনের মুখোমুখি বাংলাদেশ।

বিস্তারিত......