শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বিস্ফোরণের শব্দ
আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বিস্ফোরণের শব্দ

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। লেবাননের টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা এবং আল-মানসুরি শহরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:১৮ AM43 বার পঠিত
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বিস্ফোরণের শব্দ
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। লেবাননের টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা এবং আল-মানসুরি শহরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার সকালে দেশটির সরকারি বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’-এর (এনএনএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, লেবাননের আল-মানসুরির শক্তিশালী বিস্ফোরণের তীব্রতা পার্শ্ববর্তী গ্রামগুলোতেও অনুভূত হয়। এর পাশাপাশি হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলিবর্ষণ এবং শহরটিতে তীব্র আর্টিলারি বা কামান দিয়ে গোলাবর্ষণ করা হয়।

বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছাকাছিও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া, বিন্ত জুবাইল জেলার বেইত লিফ সংলগ্ন ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব হামলার ফলে লেবাননের দক্ষিণ সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

বিগত কয়েক মাস ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ সময়ে লেবাননের গ্রামগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর দমনপীড়ন ও বাড়িঘর থেকে বিতাড়িত করার অভিযোগ উঠছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এ পরিস্থিতিতে লেবাননের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও ইয়েমেনের চলমান অস্থিরতার মধ্যে লেবানন সীমান্তের এই উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন করে চিন্তায় ফেলেছে। মধ্যপ্রাচ্যে বহুমাত্রিক এই সংঘাত পুরো অঞ্চলে এক বিশাল অস্থিতিশীলতা ও বড় ধরনের সংকটের জন্ম দিচ্ছে।

তথ্যসূত্র : আল-জাজিরা

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন।



বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

লবণ থেকে ইস্পাত, অনেক কিছুই তৈরি করে ভারতের শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। রতন টাটার হাত ধরে টাটা গ্রুপ প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে, তার আধুনিকীকরণও হয়েছে যা এই গোষ্ঠীকে ব্যবসায়িক দিক থেকে বিশ্বস্তরের 'পাওয়ার হাউস'-এ রূপান্তরিত করেছে।

বিস্তারিত......

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

বিস্তারিত......


মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে।

বিস্তারিত......