শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/খেলাধুলা/নিগার সুলতানার সিদ্ধান্তে অবাক বিসিবি
খেলাধুলা

নিগার সুলতানার সিদ্ধান্তে অবাক বিসিবি

এশিয়ান গেমসের পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:১৩ AM52 বার পঠিত
নিগার সুলতানার সিদ্ধান্তে অবাক বিসিবি
সংবাদটি শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমসের পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা। তার হঠাৎ এমন সিদ্ধান্তের সম্পর্কে নিশ্চিত নন বলে জানিয়েছেন বিসিবির কর্মকর্তারা। নিগার ইমেইলের মাধ্যমে বোর্ডকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ইমেইলে তিনি ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের ব্যাটিং ও উইকেটকিপিংয়ে মনোযোগ দেওয়ার ইচ্ছার কথা উল্লেখ করেছেন। এশিয়ান গেমসে ১৭ সেপ্টেম্বর চীনের বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচের ঠিক দুদিন আগে এই ঘটনাটি ঘটল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, বোর্ড নিগারের ইমেইলটি পেয়েছে এবং এশিয়ান গেমস থেকে দল ফিরে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। রফিকুল বলেন, সত্যি বলতে, কেন তিনি হঠাৎ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, তা আমি জানি না।

তিনি আরও বলেন, নিগার সুলতানা খেলোয়াড় স্বাচ্ছন্দ্য বোধ করছেন না এবং ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি টি-টোয়েন্টি থেকে সরে এসে ৫০ ওভারের ফরম্যাটে মনোযোগ ধরে রাখতে চান, এ বিষয়েই একটি ইমেইল পাঠানো হয়েছিল। এশিয়ান গেমসের আগে নেওয়া সিদ্ধান্তটি আমাকে বিব্রত ও গভীরভাবে হতাশ করেছে। যদি কোনো সমস্যা বা জটিলতা থাকত, তবে টুর্নামেন্ট থেকে দল ফিরে আসার পর আমাকে বিষয়টি জানানো যেত। বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, আমরা সবাই মিলে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারতাম। তারা ফিরে আসার পর তামিম (ইকবাল) ও আমি আলোচনা করে সিদ্ধান্ত নেব। এশিয়ান গেমস থেকে ফেরার পর আমরা পরবর্তী করণীয় সম্পর্কে সেরা পথটি খুঁজে বের করব।

২০২২ সালে অধিনায়কের দায়িত্ব গ্রহণের পর থেকে নিগার বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়ে আসছেন। তার অধিনায়কত্বে অন্যতম বড় সাফল্য আসে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে; সেখানে স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ এক দশকের মধ্যে তাদের প্রথম বিশ্বকাপ জয় নিশ্চিত করে। ওই টুর্নামেন্টে ব্যাট ও উইকেটকিপিং উভয় ক্ষেত্রেই নিগার গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি চার ইনিংসে ১০৪ রান করেন এবং উইকেটের পেছনে সাতটি ডিসমিসালে (আউট করায়) ভূমিকা রাখেন।

তবে সংক্ষিপ্ত ফরম্যাটে তার অধিনায়কত্বের যাত্রায় উত্থান-পতনও ছিল। ২০২৬ সালের শুরুর দিকে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হলেও, ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার, স্কটল্যান্ড-নেদারল্যান্ডস ত্রিদেশীয় সিরিজে মিশ্র ফলাফল এবং বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় এসব বিষয় তার নেতৃত্বকে সমালোচনার মুখে ফেলে দেয়।

লাহোর হাইকোর্টে ব্যর্থ হয়ে এবার আইসিসির দ্বারস্থ রিজওয়ান

লাহোর হাইকোর্টে ব্যর্থ হয়ে এবার আইসিসির দ্বারস্থ রিজওয়ান

লাহোর হাইকোর্টে রিট পিটিশন খারিজ হওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শরণাপন্ন হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।



জুলকানে দেশের প্রথম ‘বেয়ার-নাকল’বক্সিং, রিংয়ে সুরা কৃষ্ণ-অমিও

জুলকানে দেশের প্রথম ‘বেয়ার-নাকল’বক্সিং, রিংয়ে সুরা কৃষ্ণ-অমিও

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় বসছে ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ (জেডএফসি) ২: প্রাইড অব বাংলাদেশ’।

বিস্তারিত......
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ৪৯৫টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃজনে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। গতকাল এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিস্তারিত......

দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসে টানা দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে তারা। এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

বিস্তারিত......


বাংলাদেশের ম্যাচসহ ম্যাচসহ টিভিতে যা দেখবেন

বাংলাদেশের ম্যাচসহ ম্যাচসহ টিভিতে যা দেখবেন

এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আজ সকালে চীনের মুখোমুখি বাংলাদেশ।

বিস্তারিত......