বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/জাতীয়/প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত দেশ গড়তে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জাতীয়

প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত দেশ গড়তে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ কাজে লাগিয়ে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ এ ০৫:২৩ PM16 বার পঠিত
প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত দেশ গড়তে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ কাজে লাগিয়ে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের গর্ব ও অর্থনীতির অন্যতম শক্তি। পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে তাঁরা যে রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাতে দেশের লাখ লাখ পরিবার উপকৃত হচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তবে প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নন; বিদেশে সফল ব্যবসা-বাণিজ্য পরিচালনা, শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছেন।

দেশের শ্রম পরিস্থিতির কারণে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মাননাপ্রাপ্ত সিআইপিসহ উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে দেশটির রাষ্ট্রপতি, সরকারপ্রধান ও সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।

প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রবাসীদের মর্যাদা রক্ষা ও সঠিক পরিচয় নিশ্চিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা সহজেই সরকারি সেবা ও সহযোগিতা পাবেন। সম্মাননাপ্রাপ্ত সিআইপিদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু বাড়িঘর নির্মাণ নয়, শিল্পপ্রতিষ্ঠান, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বেশি বিনিয়োগ করতে হবে। এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের পরিধি বাড়ানো, বিদেশে কর্মীর চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের নিজ নিজ দেশের আইনকানুন মেনে চলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, তাঁদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন দেশের সুনাম ক্ষুণ্ণ না হয়। সফল আয়োজনের জন্য বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ কাজে লাগিয়ে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, আবুধাবিতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রিপরিষদ সদস্য ড. আব্দুল্লাহ আল কিন্ধি এবং দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে যেসব কারখানা বন্ধ রাখা হয়েছে, সেগুলো খুলে দিয়ে উৎপাদন স্বাভাবিক করতে মালিকদের প্রতিও আহ্বান জানান।



তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী

তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফরে গতকাল রাতে ঢাকায় পৌঁছেছেন।

বিস্তারিত......
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ

সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে প্রবেশ ও অবস্থানের সময় কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বিস্তারিত......

৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মালয়েশিয়ায় আটক বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ।

বিস্তারিত......


এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা

প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে শিক্ষার্থীরা। এ থেকে উত্তোরণের জন্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করতে যাচ্ছে সরকার।

বিস্তারিত......