বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন
সারাদেশ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর সাময়িক সময়ের জন্য ওয়ার্ডে থাকা শিশু রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৬ AM46 বার পঠিত
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর সাময়িক সময়ের জন্য ওয়ার্ডে থাকা শিশু রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে হাসপাতালের সাততলা ভবনের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় রোগীরা নিরাপদে ওয়ার্ড থেকে নিচে নেমে আসেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, সন্ধ্যার দিকে ফায়ার স্টেশনের হাসপাতালে আগুন লাগার খবর আসে। পরে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে টিউব লাইটে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন টিউব লাইটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হাসপাতালের অন্য কোথাও আগুন ছড়ায়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

গাজীপুরে আজ পুলিশের পাশাপাশি বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

গাজীপুরে আজ পুলিশের পাশাপাশি বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে।



শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব : গাজীপুর পুলিশ

শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব : গাজীপুর পুলিশ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হয়নি বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।

বিস্তারিত......
গাজীপুরে শ্রমিক আন্দোলনে বহিরাগত ঠেকাতে কঠোর প্রশাসন, বাড়িওয়ালাদের জন্য গণবিজ্ঞপ্তি

গাজীপুরে শ্রমিক আন্দোলনে বহিরাগত ঠেকাতে কঠোর প্রশাসন, বাড়িওয়ালাদের জন্য গণবিজ্ঞপ্তি

গাজীপুরে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের তৎপরতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কালিয়াকৈর উপজেলা প্রশাসন, পৌরসভা এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পক্ষ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তি ও সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিস্তারিত......

শরীয়তপুরে সালিশ শেষে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

শরীয়তপুরে সালিশ শেষে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

শরীয়তপুরের ডামুড্যায় লামিয়া বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রবিউল ছৈয়ালের বিরুদ্ধে।

বিস্তারিত......


আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর মিরপুরে, সাভারের আশুলিয়ায় ও গাজীপুরে সোমবার সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে আশুলিয়ায় ও মিরপুরে আন্দোলনরত শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল-টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিস্তারিত......