শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/যুক্তরাষ্ট্র ১০০ শতাংশ শুল্ক চাপালেও রুশ তেল কিনবে ভারত? অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ১০০ শতাংশ শুল্ক চাপালেও রুশ তেল কিনবে ভারত? অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি

রাশিয়া থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রাখলে ভারতীয় পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:২২ PM33 বার পঠিত
যুক্তরাষ্ট্র ১০০ শতাংশ শুল্ক চাপালেও রুশ তেল কিনবে ভারত? অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রাখলে ভারতীয় পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি বিল পাস হওয়ার পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারত জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উৎস থেকে তেল ও অন্যান্য জ্বালানি সম্পদ আমদানি অব্যাহত রাখবে তারা।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থার ওপর ভিত্তি করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উৎস থেকে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি সম্পদ কেনা অব্যাহত রাখবে ভারত।

নয়াদিল্লি আরও জানিয়েছে, মার্কিন আইনসভায় বিলটি পাসের বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে। এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিলটি পাস হওয়ার আগেই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। ভারত সেখানে স্পষ্ট করেছে, রাশিয়া থেকে তেল বা গ্যাস আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো ধরনের শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ করলে তা শুধু দুই দেশের সম্পর্কেই নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং বিশ্ব জ্বালানি বাজারেও অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নতুন মার্কিন আইনের কারণে দেশটির রপ্তানি বাণিজ্য বা জ্বালানি আমদানিতে কোনো প্রভাব পড়লে পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। দেশীয় বাণিজ্যের সুরক্ষা নিশ্চিত করতে বাণিজ্য ও শিল্প খাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে সরকার। এই বিবৃতি থেকেই স্পষ্ট যে, ১০০ শতাংশ শুল্ক চাপানোর ছাড়পত্রকে হাতিয়ার করে ট্রাম্প প্রশাসন চাপ তৈরি করলে বা দর কষাকষির পথে হাঁটলে তাতে নতিস্বীকার করবে না ভারত। বরং নিজস্ব প্রয়োজন অনুসারে রাশিয়া এবং অন্যান্য তেল আমদানিকারক দেশ থেকে জ্বালানিপণ্য কেনা অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিভিন্ন দেশে তেল বিক্রি করে সেই অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে রুশ তেল কেনা দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কো তুলনামূলক কম দামে তেল বিক্রির উদ্যোগ নেয়। ভারত ও চীনসহ কয়েকটি দেশ এরপর রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি শুরু করে। রুশ তেল আমদানির দিক থেকে ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বড় ক্রেতা।

তেলবাহী জাহাজের চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত আগস্টে ভারত প্রতিদিন গড়ে প্রায় ২১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রাশিয়া থেকে আমদানি করেছে। দেশটির মোট আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ৪৫ শতাংশ রাশিয়া থেকে এসেছে। সাম্প্রতিক দুই মাসের হিসাবে এই হার প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার।

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন।



বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

লবণ থেকে ইস্পাত, অনেক কিছুই তৈরি করে ভারতের শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। রতন টাটার হাত ধরে টাটা গ্রুপ প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে, তার আধুনিকীকরণও হয়েছে যা এই গোষ্ঠীকে ব্যবসায়িক দিক থেকে বিশ্বস্তরের 'পাওয়ার হাউস'-এ রূপান্তরিত করেছে।

বিস্তারিত......

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

বিস্তারিত......


মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে।

বিস্তারিত......