শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/যে কারণে পদত্যাগ করছেন সুইডেনের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

যে কারণে পদত্যাগ করছেন সুইডেনের প্রধানমন্ত্রী

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সুইডেনের জাতীয় নির্বাচনে তার দল অল্প ব্যবধানে পরাজিত হওয়ার পর তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৬:৩৯ PM49 বার পঠিত
যে কারণে পদত্যাগ করছেন সুইডেনের প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সুইডেনের জাতীয় নির্বাচনে তার দল অল্প ব্যবধানে পরাজিত হওয়ার পর তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, গত রবিবারের পার্লামেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থী বিরোধী দলগুলো ১৭৬টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, ক্রিস্টারসনের ক্ষমতাসীন ডানপন্থী জোট পেয়েছে ১৭৩টি আসন।

বৃহস্পতিবার উলফ ক্রিস্টারসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, নতুন সরকার গঠনের জন্য পরবর্তী ধাপগুলো পরিচালনার দায়িত্ব স্পিকারের। তিনি সেই প্রক্রিয়াটি যেন অবিলম্বে শুরু করতে পারেন, তাই আমাকে প্রধানমন্ত্রী পদ থেকে অব্যাহতির অনুরোধ জানাচ্ছি।

এর আগে বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এসভিটি জানিয়েছিল, পার্লামেন্ট নির্বাচনের ৯৯ শতাংশ ভোট গণনার পর বিরোধীদলীয় জোটের জয় নিশ্চিত হয়েছে, যদিও দুপক্ষের মধ্যে ব্যবধান অল্প। এ পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, বিরোধীদলীয় নেতা মাগডালেনা অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির নেতৃত্বাধীন জোট সুইডেনের পার্লামেন্ট রিক্সদাগের ৩৪৯ আসনের মধ্যে ১৭৫টিতে জয় পেতে যাচ্ছে। এর ফলে সুইডেনে সরকার পরিবর্তন হতে পারে। এসভিটি আরও জানিয়েছিল, পরিস্থিতির মোড় ঘোরার সম্ভাবনা এতটাই কম যে আমরা দৃঢ়ভাবে বলতে পারি, এই নির্বাচনে বিরোধীদলই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন।



বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

লবণ থেকে ইস্পাত, অনেক কিছুই তৈরি করে ভারতের শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। রতন টাটার হাত ধরে টাটা গ্রুপ প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে, তার আধুনিকীকরণও হয়েছে যা এই গোষ্ঠীকে ব্যবসায়িক দিক থেকে বিশ্বস্তরের 'পাওয়ার হাউস'-এ রূপান্তরিত করেছে।

বিস্তারিত......

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

বিস্তারিত......


মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে।

বিস্তারিত......