শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/এআইয়ের ঝুঁকি নিয়ে জাতিসংঘেরও উদ্বেগ, পদক্ষেপ নিচ্ছেন গুতেরেস
আন্তর্জাতিক

এআইয়ের ঝুঁকি নিয়ে জাতিসংঘেরও উদ্বেগ, পদক্ষেপ নিচ্ছেন গুতেরেস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের দ্রুত বিকাশ নিয়ে প্রযুক্তি বিশ্বের উদ্বেগ উপেক্ষা করা যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:০৮ AM45 বার পঠিত
এআইয়ের ঝুঁকি নিয়ে জাতিসংঘেরও উদ্বেগ, পদক্ষেপ নিচ্ছেন গুতেরেস
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের দ্রুত বিকাশ নিয়ে প্রযুক্তি বিশ্বের উদ্বেগ উপেক্ষা করা যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি এই খাতের ঝুঁকি মোকাবিলায় বিশ্বসেরা প্রতিদ্বন্দ্বী দেশ ও প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, প্রযুক্তির বিকাশ এখন এর ঝুঁকি বুঝে ওঠার আগেই এগিয়ে চলেছে। নিরাপত্তার ক্ষেত্রে বিশ্ব কোনো অধঃপতনের প্রতিযোগিতার ঝুঁকি নিতে পারে না।

গুতেরেস বলেন, এআইয়ের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার প্রথম দায়িত্ব সরকারের। সেজন্য জাতীয় পর্যায়ে যেমন পদক্ষেপ নেওয়া জরুরি, তেমনি আন্তর্জাতিক সমন্বয়সাধনও সমানভাবে আবশ্যক। বিষয়টি নিয়ে আস্থা অর্জনে নির্দিষ্ট নীতিমালা বা সুরক্ষা কাঠামো প্রয়োজন। এমন ব্যবস্থা প্রয়োজন, যাতে এআই নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয় এবং মানুষের মর্যাদাকে অগ্রাধিকার দেওয়া হয়।

গুতেরেস অবশ্য এআইয়ের বিপুল সম্ভাবনার কথাও তুলে ধরেছেন। তার মতে, এআই অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষার গতি বাড়াতে এবং স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তিনি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এআইকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে সতর্ক করেছেন। গুতেরেস বলেন, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তার আলোচনায় এআই প্রাধান্য পাবে।

তিনি বলেন, জাতিসংঘ আগামী দিনগুলোতে এআই নিয়ে ব্যবহারিক ধারণা ও পদ্ধতি খুঁজে বের করার কাজ চালিয়ে যাবে। কীভাবে এআই-এর নিরাপদ, সুরক্ষিত ও দায়িত্বশীল উন্নয়ন এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের একটি অভিন্ন বোঝাপড়া দরকার। একই সঙ্গে শক্তিশালী সিস্টেমগুলোর জন্য কখন কঠোর সুরক্ষাব্যবস্থা বা বাড়তি পদক্ষেপের প্রয়োজন সেটিও চিহ্ণিত করতে হবে।

অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদের দেওয়া একটি প্রস্তাবের প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব এ কথাগুলো বলেছেন। দারিও শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারকে একসঙ্গে এআইয়ের উন্নয়ন কমানোর পরামর্শ দেন। সম্প্রতি তার মতো একই আহ্বান জানিয়েছেন ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও স্পেসএক্সএআই-এর ইলন মাস্কসহ অনেকে। তবে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলছেন, প্রতিটি প্রতিষ্ঠানকেই নিজস্ব প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এআই নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফা ও বিভিন্ন দেশের প্রযুক্তিগত প্রতিযোগিতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই নিয়ন্ত্রণের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। সূত্র: এপি

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন।



বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

লবণ থেকে ইস্পাত, অনেক কিছুই তৈরি করে ভারতের শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। রতন টাটার হাত ধরে টাটা গ্রুপ প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে, তার আধুনিকীকরণও হয়েছে যা এই গোষ্ঠীকে ব্যবসায়িক দিক থেকে বিশ্বস্তরের 'পাওয়ার হাউস'-এ রূপান্তরিত করেছে।

বিস্তারিত......

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

বিস্তারিত......


মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে।

বিস্তারিত......