বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/প্রেসবিজ্ঞপ্তি/ক্যাফে থেকে গলির টং—দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে কফি
প্রেসবিজ্ঞপ্তি

ক্যাফে থেকে গলির টং—দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে কফি

ক্যাফে থেকে গলির টং—কফি এখন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। একসময় দেশে অতিথি আপ্যায়ন বা আড্ডার প্রধান অনুষঙ্গ বলতে কেবলই ছিল এক কাপ ‘চা’।

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬ এ ০২:৪৫ PM21 বার পঠিত
ক্যাফে থেকে গলির টং—দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে কফি
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

ক্যাফে থেকে গলির টং—কফি এখন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। একসময় দেশে অতিথি আপ্যায়ন বা আড্ডার প্রধান অনুষঙ্গ বলতে কেবলই ছিল এক কাপ ‘চা’। কিন্তু গত কয়েক বছরে সেই চেনা অভ্যাসে এক বড় ধরনের পরিবর্তন এসেছে। শহরের অভিজাত এলাকার থিমভিত্তিক ক্যাফে থেকে শুরু করে পাড়া-মহল্লার সাধারণ টং দোকান—সবখানেই এখন রাজত্ব করছে কফি। বাঙালিদের এই কফিমুখী হয়ে ওঠার পেছনে কিছু স্পষ্ট সামাজিক ও মানসিক কারণ রয়েছে। নতুন প্রজন্মের কাছে ক্যাফে মানে শুধু কফি খাওয়া নয়, বরং এটি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা সময় কাটানোর একটি আধুনিক সামাজিক স্থান।

কাজের পরিবেশে ফ্রিল্যান্সার, চাকরিজীবী বা শিক্ষার্থীদের জন্য ক্যাফেগুলো এখন ‘রিমোট অফিস’ বা পড়াশোনার জায়গায় পরিণত হয়েছে। এক কাপ কফি হাতে ল্যাপটপ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করার সংস্কৃতি দ্রুত ছড়াচ্ছে। টং দোকানের ‘বাজেট-ফ্রেন্ডলি’ বিপণন কৌশলে এর প্রসার আরও বাড়ছে। দেশের কফি সংস্কৃতির অন্যতম আকর্ষণীয় পরিবর্তন হলো—এটি এখন সাধারণ চায়ের দোকান বা গলির টংগুলোতেও সহজে পাওয়া যাচ্ছে।

ফলে যেখানে আগে চা-ই ছিল একমাত্র পছন্দ, সেখানে কফি নতুন এক বিকল্প হিসেবে জায়গা করে নিয়েছে। এই পরিবর্তনের নেপথ্যে মূল ভূমিকা রাখছে সাশ্রয়ী দামের ৩-ইন-১ স্যাশে প্যাকেট। বড় জার কেনা বা ক্যাফেতে যাওয়ার ঝক্কি ছাড়াই ছোট স্যাশের মাধ্যমে সাধারণ মানুষ সহজে কফির স্বাদ নিতে পারছেন, যা নতুন গ্রাহকদের কফি পানে আগ্রহী করে তুলছে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেটের সুবিধা পৌঁছানোর ফলে সেখানকার তরুণেরাও বৈশ্বিক কফি সংস্কৃতির সঙ্গে দ্রুত যুক্ত হতে পারছেন।

এই স্যাশেনির্ভর কফির প্রসার এবং কফিকে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে আবুল খায়ের গ্রুপের ‘আমা কফি’। ২০২১ সালের জানুয়ারিতে বাজারে আসার পর স্বল্প সময়ের মধ্যেই গুণগত মান ও বৈচিত্র্যময় পণ্যের মাধ্যমে এটি বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। উন্নত ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড দিয়ে তৈরি আমা কফি বর্তমানে ৩-ইন-১ স্যাশে সেগমেন্টে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড।

গ্রাহকদের চাহিদা বিবেচনায় আমা কফির পণ্য তালিকায় রয়েছে বিভিন্ন ক্যাটাগরির কফি— ৩-ইন-১ (১৪ গ্রাম): সহজে কফির স্বাদ নেওয়ার উপযোগী ইন্সট্যান্ট কফি। সুগার ফ্রি (১৫ গ্রাম): যারা চিনি এড়িয়ে চলতে চান, তাদের জন্য বিশেষ স্বাস্থ্যসম্মত ইন্সট্যান্ট কফি। ক্লাসিক কফি (১ গ্রাম): যেকোনো সময় নিখাঁদ কফির স্বাদ উপভোগের সুযোগ। এ ছাড়া বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য ভেন্ডিং মেশিন ও সলিউশন সরবরাহ করায় তৃণমূল পর্যায়েও কফির সহজলভ্যতা বহুগুণ বেড়েছে। গত বছরের তথ্য অনুযায়ী, কফি আমদানিতে আমা কফি বর্তমানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ আমদানিকারক।

আমা কফির এই দ্রুত বৃদ্ধির পেছনে রয়েছে তাদের বিস্তৃত সরবরাহব্যবস্থা। সাধারণ মানুষ যেখানে কেনাকাটা বা আড্ডা দিতে যায়, ঠিক সেসব বিক্রয়কেন্দ্রে আমা কফি নিজেদের পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করেছে। একই সঙ্গে কফি পানকে কেবল নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, ক্যাম্পাসের আয়োজন, অফিসের বিরতি ও সামাজিক মেলবন্ধনের মতো বিভিন্ন উপলক্ষে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি ঢাকার ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬’ টুর্নামেন্টটি শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে।

কফি বাজারে অনন্য এই অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’-এ আমা কফি অর্জন করেছে ‘মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অফ বাংলাদেশ-২০২৫’সম্মাননা। কফি বাজারের মূল পরিবর্তন বোঝা যায় গ্রাহকের দৈনন্দিন অভ্যাসে। বাজারে কফি কোথায় পাওয়া যাচ্ছে, কারা পান করছেন এবং কীভাবে দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে—এসব পরিবর্তনের মধ্যেই এর চিত্র ফুটে ওঠে। আমা ব্র্যান্ডের পথচলা সাধারণ মানুষের পানীয়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়েছে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্যাপন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি।



কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং সম্পন্ন

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং সম্পন্ন

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় বৃহস্পতিবার দুপুরে পিপলস্ ইন্সুরেন্স পিএলসি সভাকক্ষে বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং অনুষ্ঠানের আয়োজন করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।

বিস্তারিত......
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৭ কোটি ৫৯ লাখ টাকা দিলো ইউনিলিভার

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৭ কোটি ৫৯ লাখ টাকা দিলো ইউনিলিভার

দেশের শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মোট ৭ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৮৯৩ টাকা প্রদান করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)।

বিস্তারিত......

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি হলেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি হলেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম

বিশিষ্ট অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিস্তারিত......