বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/প্রেসবিজ্ঞপ্তি/শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৭ কোটি ৫৯ লাখ টাকা দিলো ইউনিলিভার
প্রেসবিজ্ঞপ্তি

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৭ কোটি ৫৯ লাখ টাকা দিলো ইউনিলিভার

দেশের শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মোট ৭ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৮৯৩ টাকা প্রদান করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)।

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬ এ ০২:৪১ PM25 বার পঠিত
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৭ কোটি ৫৯ লাখ টাকা দিলো ইউনিলিভার
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

দেশের শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মোট ৭ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৮৯৩ টাকা প্রদান করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)। এর মধ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড প্রদান করেছে ৭ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৫২০ টাকা এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড দিয়েছে ৫১ লাখ ৬৮ হাজার ৩৭৩ টাকা।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপির কাছে পৃথক দুটি চেকের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চেক হস্তান্তর করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুহুল কুদ্দুস খান ও ইউনিলিভার বাংলাদেশের এইচআর ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রমিক ও তাদের পরিবারের চিকিৎসা, শিক্ষা এবং বিভিন্ন জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কাজ করে আসছে। এই তহবিলে অবদানের মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কার্যক্রমে নিজেদের অংশীদারত্ব অব্যাহত রেখেছে ইউবিএল ও ইউসিএল। ইউনিলিভার বাংলাদেশ ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার কর্মক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্যাপন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি।



কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং সম্পন্ন

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং সম্পন্ন

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় বৃহস্পতিবার দুপুরে পিপলস্ ইন্সুরেন্স পিএলসি সভাকক্ষে বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং অনুষ্ঠানের আয়োজন করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।

বিস্তারিত......
ক্যাফে থেকে গলির টং—দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে কফি

ক্যাফে থেকে গলির টং—দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে কফি

ক্যাফে থেকে গলির টং—কফি এখন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। একসময় দেশে অতিথি আপ্যায়ন বা আড্ডার প্রধান অনুষঙ্গ বলতে কেবলই ছিল এক কাপ ‘চা’।

বিস্তারিত......

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি হলেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি হলেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম

বিশিষ্ট অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিস্তারিত......